অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আজ প্রথম বিজেপি সরকারের শপথ। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেনদু অধিকারী। বেরোলেন বাড়ি থেকে। কলকাতায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই ব্রিগেডে জমছে ভিড়। অনুষ্ঠানস্থলে ঢুকতে শুরু করেছেন আমন্ত্রিত অভ্যাগতরা। ভিড় জমছে ঝালমুড়ি কাউন্টারে। বিকোচ্ছে পদ্ম সন্দেশ। 

Continues below advertisement

এদিন ব্রিগেডে ভিড় জমিয়েছেন সাধু-সন্তরা। এবিপি আনন্দকে বিশ্ব হিন্দু পরিষদের এক সাধু বলেন, 'আজ অনেক আনন্দের দিন। মোগল শাসন, ইংরেজ শাসন, কমিউনিস্ট শাসন দেখেছি। জয় বাংলার শাসনও দেখলাম। এত অত্যাচারী শাসন। এরকম সরকার পশ্চিমবঙ্গের বুকে আর আসেনি। বিজেপি এসেছে তাই হিন্দুরা আজ দু-হাত তুলে আনন্দ করতে পারছেন। আমরা বিশ্ব হিন্দু পরিষদের থেকে সকলে এসেছি'। 

ব্রিগেডে আজ বিজেপি সরকারের শপথ, সুপার স্যাটারডে-তে সাজো সাজো রব কলকাতায়। ব্রিগেডে মূল মঞ্চের দু'পাশেই তৈরি করা হয়েছে হ্যাঙার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ব্রিগেড চত্বরে। 

Continues below advertisement

গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছ।  মূল মঞ্চ-সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা SPG। গতকাল সকাল থেকেই সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর বাইরের নিরাপত্তায় রয়েছে পুলিশ। সকালেই পরিদর্শনে পুলিশের একাধিক পদস্থ অফিসাররা।  

আরও পড়ুন, 'আপনারা হারেননি' মমতাকে অখিলেশ, 'দুর্নীতিগ্রস্ত সরকার গেছে ভাল হয়েছে', উল্টো সুর সমাজবাদী পার্টিরই সহ সভাপতির

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, VVIP-দের ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে। মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্য়ের মুখ্যমন্ত্রী।         

প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা অমিত শাহের। আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেনদু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুর-মমতাকে ২বার হারিয়ে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী ।৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। এবার পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের দ্বিতীয় কনিষ্ঠ মুখ্যমন্ত্রী ।