অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: প্রথম বিজেপি সরকারের (BJP Govt) মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। গতকালই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ (Amit Shah)। আর এদিন শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ দেখতে সুদূর কানাডা থেকে এসেছেন শুভ্র দত্ত। সাতসকালেই ধুতি পাঞ্জাবি পরে তিনি হাজির ব্রিগেডে। 

Continues below advertisement

এবিপি আনন্দকে তিনি বলেন, 'এখন আমি আসছি কানাডা থেকে তবে আমি রিষড়ার বাসিন্দা। আমি একজন ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রেই কানাডা যাওয়া। ওখানে প্রপার্টি-বিল্ডিং ডেভেলপমেন্টের কাজে আছি। যেদিন ডেট অ্যানাউন্স হয়েছে তারপর দিনই টিকিট আছি এখানে আসার জন্য'। 

প্রবাসী শুভ্র দত্ত বলেন, 'মোদির নেতৃত্বে সারা বিশ্বে এখন ভারতের জয়জয়কার। তাই ওঁর সমর্থক না হয়ে উপায় নেই। আমি ৪০ বছর ধরে বাইরে, এত গর্বিত কোনওদিন বোধ করিনি। মোদিজির ডাক আছে। আসলে আসতেও পারি।' 

Continues below advertisement

ব্রিগেডে আজ বিজেপি সরকারের শপথ, সুপার স্যাটারডে-তে সাজো সাজো রব কলকাতায়। ব্রিগেডে মূল মঞ্চের দু'পাশেই তৈরি করা হয়েছে হ্যাঙার। বিজেপির পতাকা ও নরেন্দ্র মোদির কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রেড রোড। নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি ব্রিগেড চত্বরে। গোটা মাঠের চারিদিক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছ।  মূল মঞ্চ-সহ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভিতরের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা SPG।

আরও পড়ুন, 'আপনারা হারেননি' মমতাকে অখিলেশ, 'দুর্নীতিগ্রস্থ সরকার গেছে ভাল হয়েছে', উল্টো সুর সমাজবাদী পার্টিরই সহ সভাপতির

গতকাল সকাল থেকেই সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর বাইরের নিরাপত্তায় রয়েছে পুলিশ। সকালেই পরিদর্শনে পুলিশের একাধিক পদস্থ অফিসাররা।  ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হচ্ছে অস্থায়ী রাস্তা। সূত্রের খবর, VVIP-দের ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও সাধারণের প্রবেশের ক্ষেত্রে একাধিক রাস্তা রয়েছে। মেগা ইভেন্টে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।  এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী।                            

 বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা অমিত শাহের।  নন্দীগ্রামের পর ভবানীপুর-মমতাকে ২বার হারিয়ে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী ।৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। এবার পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের দ্বিতীয় কনিষ্ঠ মুখ্যমন্ত্রী ।