কলকাতা: ব্রিগেডের মাঠে আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বড় বড় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন চিকিৎসক ড. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায় এই প্রথম এত বড় কোনও সভার মঞ্চে বসেছেন তিনি। (West Bengal Assembly Election 2026)       

Continues below advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বললেন, "পরিবেশটা খুব ভাল লাগছে। আজকের দিনটাও খুব ভাল। এই প্রথম কোনও বড় সভার মঞ্চে বসা আমার। সুতরাং দেখা যাক, কীরকম হয়।" আশা কী পূরণ হবে? চিকিৎসক বন্দ্যোপাধ্যায় বললেন, "ভাল লাগছে, এইটুকু বলতে পারি। পরিবর্তন দরকার ছিল। পরিবর্তন এসেছে। এবং আশা করি যে কারণে পরিবর্তন করা হয়েছে, বর্তমান সরকার সেটা পূরণ করতে পারবে। তবে সবাইকে একটা কথা বলি, মানে কোনও পরিবর্তনই করার পর সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় না। সময় একটু লাগবে। সেটা আমার বিশ্বাস আছে, বর্তমান সরকার পারবে।" (West Bengal Assembly Election 2026)       

Continues below advertisement

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী কেমন? চিকিৎসক ড. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, উনি পারবেন। তিনি বলেন, "শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার অনেক দিনই ভাল সম্পর্ক। অনেক কিছু ব্যাপারে আগে, তৃণমূল জমানাতেও কথা হত। উনি পারবেন। উনি যে ভাবে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, উনি পারবেন।" (West Bengal Assembly Election 2026)       

আরও পড়ুন: 'অনেক দায়িত্ব, এখন একে অপরের সমালোচনা করার সময় নয়, আমরা করব জয়', রবীন্দ্রজয়ন্তীতে কেন শপথ গ্রহণ, জানালেন শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ২ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। একদিনে তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রাম অন্যদিকে ছিল পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। আর এই দুই কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মুখোমুখি হন একসময় তাঁরই বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত পবিত্র কর। অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারী মুখোমুখি হন পূর্বতন মুখ্যমন্ত্রীর। পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। (West Bengal Assembly Election 2026)