ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ভোট দিতে ভিনরাজ্য থেকে অনেকেই এসেছেন এরাজ্যে। কিন্তু ফিরতে গিয়ে বিপত্তি। ট্রেনের টিকিটে লম্বা ওয়েটিং লিস্ট। যাত্রীদের দাবি, দাম বেড়েছে বিমানের টিকিটেরও। ভোটকেন্দ্রে লম্বা লাইন, বিপুল উৎসাহ! রেকর্ড ভোট! দু'দফায় কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট দিতে ঘরে ফিরেছেন অনেকেই। ভিন রাজ্য় থেকে এমনকি ভিন দেশ থেকেও। এখন ভোট দিয়ে ফিরতে গিয়ে অনেকেই নাস্তানাবুদ হচ্ছেন! কারণ, ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট! আবার প্লেনে ফিরতে গিয়েও সমস্য়া! অভিযোগ, ঝোপ বুঝে কোপ মারছে বিমানসংস্থাগুলিও।

Continues below advertisement

ভোট দিতে রাজ্যে, ফিরতে গিয়ে নাস্তানাবুদ!

বিমানপথে কলকাতা থেকে যে রুটের ভাড়া গড়ে ৫ থেকে ৮ হাজার টাকা। যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবারেই একধাক্কায় সেটা বেড়ে হয়েছে ৩০-৪০ হাজার টাকা। অনেকে ভোট দিতে এসেছিলেন। কিন্তু ফিরতে গিয়ে কার্যত নাভিশ্বাস দশা। কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। প্লেনের ভাড়া আকাশছোঁয়া। হাওড়ার বাসিন্দা সুপর্ণা মিত্র। তাঁর মেয়ে কর্মসূত্রে থাকেন দিল্লিতে। এসেছিলেন ভোট দিতে। এখন দিল্লি ফিরতে গিয়ে বিমানের ভাড়া দেখাচ্ছে ৪৩ হাজার টাকা। হাওড়ার বাসিন্দা সুপর্ণা বলছেন, 'আসার সময় দেখেছিলাম ৪৩ হাজার, মাঝরাতে কাটি, তাতে কিছু কম হয়। আমরা দেখলাম টিকিট অ্যাভেলেভেল, কিন্তু ভাড়া বাড়িযে রেখেছে।' তাঁর স্বামী বলছেন, 'প্রত্যেকবার ভাড়া বৃদ্ধি, কেন কোনও রেগুলেশন থাকবে না। আমাদের জন্য?'

Continues below advertisement

আরও পড়ুন: Election 2026: সত্যিই কি স্ট্রং-রুমে ঢুকেছিল বহিরাগতরা? তৃণমূলের অভিযোগ শুনে কী জানিয়ে দিল নির্বাচন কমিশন?

আকাশছোঁয়া ভাড়া, নাকাল যাত্রীরা

প্রায় একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে হাজরার বাসিন্দা জয়া রায়কে। তাঁর মেয়ে ভোট দিতে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছেন। তাঁর দাবি, বেঙ্গালুরু ফিরতে এখন বিমান ভাড়া ২৫ হাজার টাকা দেখাচ্ছে। তিনি বলছেন, 'রিটার্নটা ১-২ দিন আগে কাটলে ২৫ হাজার টাকা পড়ত।' বর্ধমানের বাসিন্দা মতিলাল মুর্মু। ভোট দিতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন। তাঁর দাবি, ফেরার জন্য ট্রেনের টিকিট না মেলায় ১৯ হাজার টাকা দিয়ে প্লেনের টিকিট কাটতে হয়েছে। বর্ধমানের বাসিন্দা মতিলাল মুর্মু বলছেন, 'আজ ভায়া চেন্নাই হয়ে যাচ্ছি, একটু ভাড়া কম পড়বে। তাও ১৯ হাজার থেকে শুরু।' ট্রেনেও এখন লম্বা ওয়েটিং লিস্ট। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলছেন, 'প্রচুর ফিরেছিলেন। আমাদের কিছু সামার স্পেশাল ট্রেনে কিছুটা মেকআপ। কমিশন বললে বিশেষ ট্রেন দেব।' বিপুল এই ভোট আপাতত ইভিএম বন্দি।এখন দেখার সেই ভোট কোন দিকে টার্ন নেই।