WB Election 2021 Live Updates: ভোটকেন্দ্র স্যানিটাইজ না করার প্রতিবাদ, বুথের বাইরে বসেই কাজ ভোটকর্মীদের
রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় আগামীকাল ভোটগ্রহণ হবে ৩৬টি আসনে। ভোটগ্রহণ হবে মালদার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 25 Apr 2021 08:06 AM

প্রেক্ষাপট
কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় আগামীকাল ভোটগ্রহণ হবে ৩৬টি আসনে। ভোটগ্রহণ হবে মালদার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়। বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই এই...More
কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় আগামীকাল ভোটগ্রহণ হবে ৩৬টি আসনে। ভোটগ্রহণ হবে মালদার একাংশ, মুর্শিদাবাদের একাংশ, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ কলকাতায়। বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেই এই ভোটগ্রহণ। এরপর আরও একটি দফার ভোট বাকি থাকছে। বেলাগাম এই সংক্রমণের মধ্যে বাংলায় ভোট চললেও, হাইকোর্টের ভৎসনার পর ষষ্ঠ দফার শেষে রোড শো, বাইক- সাইকেল মিছিলের র উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সভা সমাবেশের ক্ষেত্রে রয়েছে করোনা সংক্রান্ত বিধিব্যবস্থা। এরইমধ্যে একাধিক নেতা ভোট প্রচারে এই সব বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।এরইমধ্যে বঙ্গ ভোটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে এবার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে প্রযুক্তি!কখনও অডিও ক্লিপ ফাঁস হচ্ছে!মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিও!এই প্রেক্ষাপটেই শেষ দু’দফা ভোটের আগে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট অংশ প্রকাশ্যে এনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী! তাঁর দাবি, হোয়াটসঅ্যাপে এই কথোপকথন হয়েছে কমিশনের পর্যবেক্ষকদের মধ্যে।চ্যাটের একাংশে উল্লেখ, তৃণমূলের গুণ্ডারা অশোকনগরের বিভিন্ন বুথে বিজেপির লোকজনকে বাধা দিচ্ছে। চ্যাটের অন্য অংশে উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নাম করে নির্দেশ দেওয়া হচ্ছে, শেষ ২ দফার ভোটে, যারা অশান্তি পাকাতে পারে, তাদের তালিকা সংগ্রহ করে ফেলতে হবে।পরের মেসেজে পর্যবেক্ষকদের প্রশংসা করে লেখা, গত রাতে চিহ্নিত করা দাগীদের আটক করার জন্য ষষ্ঠ দফায় নির্বিঘ্ন ভোট সম্ভব হয়েছে। এই হোয়াটস অ্যাপ চ্যাটের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।তৃণমূল নেত্রীর অভিযোগ, পর্যবেক্ষকরা বেছে বেছে তৃণমূলের লোকজনকেই টার্গেট করছে। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, অবাধ ও সুষ্ঠু ভোটের স্বার্থে কাজ করছে নির্বাচন কমিশন।দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে আনে বিজেপি।পাল্টা কমিশনে যাওয়া নিয়ে বিজেপি নেতাদের কথাবার্তার অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূল!এরপর শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল হয়।ওই ঘটনার প্রেক্ষিতেই তৃণমূল নেত্রী ও কোচবিহার জেলা তৃণমূল সভাপতির ফোনে কথাবার্তার অডিও ক্লিপও ফাঁস হয়।এই প্রেক্ষিতেই বঙ্গ ভোটের ময়দানে ফের ফোনে আড়িপাতার অভিযোগে তরজা শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে।এবার শেষ দু’দফা ভোটের আগে কমিশনের পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ বিশেষ প্রকাশ্যে আনলেন খোদ তৃণমূল নেত্রী।
WB Election 2021Live: উস্তি থানার দেউলায় সংযুক্ত মোর্চা ও তৃণমূল সংঘর্ষ
উস্তি থানার দেউলায় সংযুক্ত মোর্চা ও তৃণমূল সংঘর্ষ।বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ ।সংঘর্ষে জখম উভয়পক্ষের ৫ জন।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সংযুক্ত মোর্চার।তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে