কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটপর্ব শেষ। বাকি আর মাত্র অপেক্ষা।  ফলাফলের প্রহর গোনা শুরু। জনতাজনার্দন কাকে বেছে নিল? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? রাজ্যে কি উঠবে গেরুয়া ঝড়, নাকি বজায় থাকবে সবুজ শিবিরের আধিপত্য? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন বন্দি EVM-এ। প্রার্থী থেকে রাজনৈতিক দল, কর্মী থেকে সাধারণ মানুষ— সকলের নজর এখন ফল ঘোষণার দিনের দিকে।

Continues below advertisement

পরিবর্তন না প্রত্যাবর্তন? জল্পনায় সরগরম রাজনৈতিক মহল

ভোটগ্রহণ শেষ হতেই রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও দাবি করা হচ্ছে পরিবর্তনের হাওয়া বইছে, আবার কোথাও বলা হচ্ছে মানুষ ফের আস্থা রেখেছে সবুজ-শক্তির উপর। গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— সর্বত্রই ভোটের হার ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল ভোটদানই ইঙ্গিত দিচ্ছে যে এবারের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। 

Continues below advertisement

৪ মে ফল ঘোষণা, তার আগে Exit Poll ঘিরে জোর চর্চা

আগামী ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। সেদিনই স্পষ্ট হবে বাংলার মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাইছেন। তবে ফল ঘোষণার আগেই বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা বা Exit Poll। যদিও এবিপি আনন্দ এবারের নির্বাচনে নিজস্ব কোনও Exit Poll করেনি, তবুও দেশের বিভিন্ন  সমীক্ষা-এজেন্সি ও সংবাদমাধ্যমের সমীক্ষা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক তাদের সমীক্ষায় এবার পশ্চিমবঙ্গে কত শতাংশ আসন পেতে পারে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস ও অন্যান্যরা।  ম্য়াট্রিজ-এর Exit Poll - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬ 

দলসম্ভাব্য আসন সংখ্যাভোট শতাংশ
বিজেপি১৪৬ - ১৬১৪৩%
তৃণমূল কংগ্রেস১২৫ - ১৪০৪১%
অন্যান্য৬ - ১০১৬%

চাণক্য় স্ট্র্য়াটেজিস-এর Exit Poll - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২০২৬

দলসম্ভাব্য আসন সংখ্যাভোট শতাংশ
বিজেপি১৫০ - ১৬০৪৩% - ৪৫%
তৃণমূল কংগ্রেস১৩০ - ১৪০৪০% - ৪৩%
কংগ্রেস২ - ৪৩% - ৬%
অন্যান্য৪ - ৬৮% - ১০%

Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।