কলকাতা: ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। ১৮ এপ্রিলের মধ্যে বিএলও–দের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ করতে গিয়ে এবার তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ, এবার ৫ BLO সাসপেন্ড হয়েছে।
সূত্রের খবর, সাসপেন্ড করে BLO-দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। তৃণমূলের হয়ে দেওয়াল লিখনে অংশ নিয়ে সাসপেন্ড হয়েছে ওই BLO। সাসপেন্ড উঃ ২৪ পরগনার BLO তপন সাহা, অভিজিৎ দে, কুমারজিৎ দত্ত। তৃণমূলের পার্টি অফিসে বসে ভোটার স্লিপ বিলির অভিযোগ। সাসপেন্ড দুবরাজপুরের BLO মঞ্জুরী চট্টোপাধ্যায়। 'তৃণমূলের পতাকা লাগানো সাইকেলে চেপে ভোটার স্লিপ বিলি', ময়ূরেশ্বরের BLO-কে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ।
এর আগে BLOদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূলের হয়ে দেওয়াল লিখতে, সভা করতে দেখা গেল ৩ BLO-কে। এমনই অভিযোগ তুলে BDO-কে চিঠি লিখেছিলেন বিজেপির প্রার্থী। BLO-রা আবার আজব সাফাই দিয়েছেন। বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। SIR-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায়, এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের তথ্য যাচাই, ফর্ম আপলোড... সহ নানা কাজের দায়িত্ব ছিল তাদেরই কাঁধে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কোনও BLO কি সরাসরি রাজনৈতিক দলের হয়ে এভাবে প্রচার নামতে পারেন?
নির্বাচন কমিশনের নয়া বিধি
এদিকে, বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন কমিশনের 'লক্ষ্মণরেখা'। সূত্র দাবি, সাদা চক দিয়ে বুথের ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। লক্ষ্মণরেখার মধ্যে ভোটার ছাড়া আর কারও প্রবেশে অনুমতি দেওয়া হবে না।
লক্ষ্মণরেখার ওপারে থাকবেন BLO ও এক সহকারী, বুথের বাইরে ২টি টেবিলে ভোটারের নথি যাচাই হবে। অন্যদিকে, ভোটার স্লিপ বিলি ঘিরেও কড়া সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের দাবি, বাড়ি বাড়ি ভোটারদের হাতেই ভোটার স্লিপ বিলির নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের।
ভোটার স্লিপ বিলির সময় কোন কোন ভোটারকে স্লিপ বিলি করা যায়নি, কেন স্লিপ বিলি করা যায়নি, তার সবিস্তার তথ্য থাকবে প্রিসাইডিং অফিসারের কাছে। স্লিপ বিলির সময়ে বাড়িতে ছিলেন না এমন কোনও ভোটার ভোট দিতে এলে তিনি কেন ছিলেন না তার কারণ জানতে চাইবেন প্রিসাইডিং অফিসারেরা।
