WB Election 2021 Live Updates: ভোটের পর সুপ্রিম কোর্টে যাব, নিরপেক্ষ ভোট করানোর দাবি জানাব : মমতা
ভোটের প্রাক্কালে তপসিয়ায় রাজনৈতিক সংঘর্ষ, ভোট পরবর্তী হিংসা আমডাঙা-নৈহাটিতে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 24 Apr 2021 07:17 AM

প্রেক্ষাপট
ভোটের আগে এন্টালি বিধানসভার অন্তর্গত তপসিয়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন উভয়পক্ষের ৭-৮ জন। ঘটনার সূত্রপাত গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ। বিজেপির দাবি, তাদের স্থানীয় নেত্রী কর্মী-সমর্থকদের নিয়ে বামনপাড়া এলাকায়...More
ভোটের আগে এন্টালি বিধানসভার অন্তর্গত তপসিয়া এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত হন উভয়পক্ষের ৭-৮ জন। ঘটনার সূত্রপাত গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ। বিজেপির দাবি, তাদের স্থানীয় নেত্রী কর্মী-সমর্থকদের নিয়ে বামনপাড়া এলাকায় ভোটার স্লিপ বিলি করছিলেন। অভিযোগ, সেই সময় কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর জলি বসুর নেতৃত্বে তাঁদের উপর হামলা হয়। এরপরই দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তপসিয়া থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশের সামনে বিজেপি কর্মীদের উপর ফের হামলা চালানো হয় বলে বিজেপির অভিযোগ। পরে দু পক্ষই থানায় অভিযোগ দায়ের করে।
মিঠুনের সভায় উপচে পড়া ভিড়, এফআইআর
নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। মালদায় মিঠুন চক্রবর্তীর সভায় উপচে পড়া ভিড়। গোটা ঘটনার জেরে এফআইআরের নির্দেশ দিলেন জেলাশাসক।