কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচন ঘটনাবিহীন করতে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ। অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য  রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি। পর্যবেক্ষকদের জন্য পার্সোনাল সিকিওরিটি অফিসার চেয়ে চিঠি CEO দফতরের।

Continues below advertisement

পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিনরাজ্য থেকে আসছেন এই পুলিশ পর্যবেক্ষকরা, খবর সূত্রের। দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকার দায়িত্ব দেওয়া হবে এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকদের, খবর CEO দফতর সূত্রে।                                                                

এদিকে, দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের।                                        

Continues below advertisement

সাসপেন্ড হয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। সাসপেন্ড হয়েছেন ডায়মন্ড হারবারের SDPO সজল মণ্ডল। সাসপেন্ড হয়েছেন ডায়মন্ড হারবার থানার IC মৌসম চক্রবর্তী। সাসপেন্ড হয়েছেন ফলতা থানার IC অজয় বাগ। সাসপেন্ড হয়েছেন উস্তি থানার OC শুভেচ্ছা বাগ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করল কমিশন। আজকের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে, জানাল নির্বাচন কমিশন। 

এদিকে, রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে বার বার আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও নিরাপত্তার খামতি রাখতে চাইছে না তারা।

বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স রুমে হাই লেভেল রিভিউ মিটিং করলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি সিআরপিএফ, বিএসএফ-এর সেকেন্ড ইন কমান্ড কলকাতার পুলিশ কমিশনার, জেনারেল অবজার্ভার, আয় ব্যয় অবজার্ভার এবং পুলিশ অবজার্ভার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা উত্তর নির্বাচনী জেলার অন্তর্গত মোট ১৮৩৫ টি বুথের নির্বাচনী ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক হয় কলকাতা পুরসভার কনফারেন্সে হলে।