কলকাতা: ভোটের আগে রাজ্যে আসছেন ভিন-রাজ্যের পুলিশ পর্যবেক্ষক। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, গুজরাত থেকে আসছেন পুলিশ পর্যবেক্ষক। 

Continues below advertisement

আরও পড়ুন, "সিপিএম খুঁজে খুঁজে এমন প্রার্থী দিয়েছে, যাতে তৃণমূলকে জেতানো যায় "! বরানগরে BJP-র প্রার্থী পদ পেয়েই বিস্ফোরক সজল

Continues below advertisement

আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই ৮ টি জোনে থাকবেন ৮ পর্যবেক্ষক। উত্তর ২৪ পরগনার দায়িত্বে ১১ পুলিশ পর্যবেক্ষক। উত্তর কলকাতায় ৩ ও দক্ষিণ কলকাতায় ১ জন পর্যবেক্ষক। মুর্শিদাবাদ ও মালদায় ৩ জন করে পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ২৯৪।

যে অফিসারকেই পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবে। নির্বাচন কমিশন একের পর এক আমলা ও পুলিশ কর্তাকে অপসারণ করায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নিরপেক্ষভাবে কাজ করেন না, তাঁদের তো ট্রান্সফার হবেই। বললেন বিজেপি সংসদ মনোজ টিগ্গা। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, যারা সরকার পক্ষের হয়ে কাজ করবে, নিরপেক্ষ ভাবে কাজ করবে না, তাদের তো ট্রান্সফার হবেই। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে অফিসারকেই পাঠান, তারা সবাই আমাদের হয়েই কাজ করবে। 

নির্বাচন কমিশনের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত। একদিকে, দীর্ঘ কয়েক বছর পর পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে ২ দফায়। অন্যদিকে, ভোট ঘোষণা হতে না হতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজির পদে অপসারণ। যা নিয়ে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। তবে অতীতে বারবার দেখা গেছে, ভোটের সময় নির্বাচন কমিশন একাধিক পুলিশকর্তা ও আমলাকে সরিয়ে দিলেও, ভোট মিটে যেতেই হয় তাঁদের আগের পদে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়... কিম্বা তাঁদের এমন পদ দেওয়া হয়েছে, যা কার্যত প্রোমোশনের সামিল।এবারও IAS, IPS বদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান, তারা সবাই আমাদের হয়েই কাজ করবে। মানুষের হয়ে কাজ করবে। বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় DM চেঞ্জ করবেন, SP চেঞ্জ করবেন, IC চেঞ্জ করবেন দেড় মাসের জন্য়। তারপর? মনুষ্য়ত্ব কিন্তু পরিবর্তন করতে পারবেন না। 

নির্বাচন কমিশনের একের পর এক আমলা ও পুলিশ কর্তাকে অপসারণের প্রসঙ্গ সোমবার রাজ্যসভায় তোলেন তৃণমূল সাংসদরা। ডেরেক'ও ব্রায়েন বলেন,স্যার, (রবিবার) রাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।   এটা করার তাদের  পূর্ণ ক্ষমতা রয়েছে। তারা (নির্বাচন কমিশন) এটাও বলতে পারে যে, আমি একটা নীল শার্ট পরে আছি, সাদা শার্ট নয়। আমরা সংসদে কোনও সমস্যা করতে চাই না, মুখ্য নির্বাচন কমিশনার যদি এটা করতে থাকেন, তার প্রতিবাদে আমাদের দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজ ওয়াক আউট করছি।