রায়দিঘি: ভোটের আগে, বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। বাড়ি লাগোয়া এলাকায়, বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। নাম কিশোর দাস(৩৭)। বাড়ি দিঘিরপাড়-বকুলতলা পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতেরই ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে সুন্দরবনের পুলিশ সুপারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে তাঁকে। পরিবারের দাবি, সোমবার রাতে, কিশোর দাসকে ডেকে পাঠায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পর, বাড়ি লাগোয়া এলাকাতেই কিশোর দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। আজ সকালে নিহতের বাড়িতে যান রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। প্রতিবাদে আজ বিকেল ৪টে নাগাদ রায়দিঘি থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনা রাজনৈতিক নয়, ব্যক্তিগত।  

Continues below advertisement

এর আগে কিছুদিন আগে আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের স্টিল টাউনশিপ এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা ও কর্মীদের মারধরের অভিযোগ করেছে বিজেপি। সোমবার রাতে দুর্গাপুরের স্টিল টাউনশিপ এলাকায় গৃহ সম্পর্ক কর্মসূচি ছিল বিজেপির। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীনই বাধা দেয় তৃণমূলের নেতা-কর্মীরা। অভিযোগ, এরপরই শুরু হয় বচসা, চলে মারধর। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় বাড়ি বাড়ি প্রচার করছিল বিজেপি কর্মীরা। তারই প্রতিবাদ করে স্থানীয়রা। 

কিছুদিন আগে আরও এক বিজেপি কর্মীর খুনের অভিযোগ উঠেছিল। বিধানসভা নির্বাচনের এক মাস আগে নৃশংস ভাবে খুন হতে হয়েছিল বিজেপি কর্মী।  দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বাড়ি লাগোয়া এলাকায় শেষ করে দেওয়া হল বিজেপি কর্মীকে। ভোটের আগে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে কি রাজনীতি নাকি ব্যক্তিগত রেষারেষি? নানারকম তত্ত্ব উঠে আসছে। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে, নিহত যুবকের নাম কিশোর মাঝি। বয়স সাঁইত্রিশের আশেপাশে।  কিশোর দিঘিরপাড়-বকুলতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ও ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন। অভিযোগ, মঙ্গলবার রাতে ফোন করে ডেকে নিয়ে গলা কেটে খুন করা হয় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।

Continues below advertisement