কলকাতা : ভোট আর কয়েকটা দিন বাদেই। আর প্রচার চলছে জোর কদমে। এরই মাঝে ভোটারদের মন জয় কোটতে কত কী যে করছেন প্রার্থীরা, তার কোনও ইয়ত্তা নেই। কেন বাড়িতে ঢুকে সবজি কাটতে লেগে যাচ্ছেন, কেউ জমিতে লাঙল দিচ্ছেন।, কেউ বা মোচা ছাড়িয়ে দিচ্ছেন। আবার কেউ কেউ সেলুনে ঢুকে নাপিতের হাত থেকে ক্ষুর নিয়ে এক খরিদ্দারের দাড়িও কেটে দিচ্ছেন। আর ভাইরালও হচ্ছে সেই সব ছবি। আর এই সবের মাঝে এবার দেখা গেল এক তৃণমূল প্রার্থীকে রুটি বানাতে।

Continues below advertisement

এদিন প্রচারে বেরিয়েছিলেন বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। এদিন অভিনবত্ব দেখা গেল তাঁর প্রচারে। তিনি একটি হোটেলে ঢোকেন। ঢুকে সেখানে নিজের হাতে রুটিও তৈরি করেন তিনি। বেশ কয়েকটি রুটি তৈরি করে তা সবজি সহ খরিদ্দারকে পরিবেশনও করেন তিনি। তাঁর এই প্রচারের অভিনবত্বে সেখানে উপস্থিত তৃণমূল সমর্থক থেকে ভোটাররা বেশ চমৎকৃত।

আবার, এদিন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন ফাইল করতে আসেন। আর এই নমিনেশন জমা করতে আসার আগে মাছ নিয়ে কালী মন্দিরে পুজোও দেন তিনি। আবার, উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এদিন প্রচারের মাঝে গ্রামের এক অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। সেখানে পাঁপড় ভাজতেও শুরু করেন দেন ওই প্রার্থী। স্থানীয় মানুষ তাঁর এই প্রচারের কায়দায় খুশিই হয়েছেন বলেই খবর। ভোটের ফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এই প্রার্থী, খবর এমনই।

Continues below advertisement

এর আগে প্রচারে এমন একাধিক স্টান্ট দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপি দুই দলের প্রার্থীদের মধ্যেই। পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বেটেছেন। আবার তাঁদের রান্নাতেও সাহাযয করেন তিনি। ওই একই কেন্দ্রের বিজেপি প্রার্থীও কম কিছু করেননি। বিজেপি প্রার্থী বিমান ঘোষ প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টেনেছেন। আবার, প্রচারের ফাঁকে নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি ঢুকে পড়েন একটি সেলুনে। সেখানে তখন দাড়ি কামাতে এসেছিলেন একজন। বিজেপি প্রার্থী গালে ফোম লাগিয়ে ওই ব্যক্তির দাড়ি কেটে দেন। আর এক হেভিওয়েট তৃণমূল প্রার্থী নির্মল মাজি ভোট প্রচারে গিয়ে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেন তিনি। এমনকি বাড়ির লোকের মতই চেয়ে চিন্তে খাওয়া দাওয়াও করেন তিনি।