সমীরণ পাল, ব্যারাকপুর : "আমি ওঁকে কেন জয়ের আশীর্বাদ করব ? রাজনীতিটা মামাবাড়ির আবদার না ! ওঁর দাদু বেঁচে থাকলে কৌস্তভকে মারত কেন বিজেপিতে গেছেন !" ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীকে নিয়ে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার। এদিন সকালে কৌস্তভ ব্যারাকপুরের মসজিদ মোড়ে প্রাক্তন সাংসদের বাড়িতে দেখা করতে আসেন। প্রাক্তন সাংসদ তথা জেঠুকে প্রণাম করে আশীর্বাদ চান তিনি। প্রায় ৪০ মিনিট বাইরের বাইরে বসে দু'জনের কথোপোকথন চলে। কিন্তু, জয়ের আশীর্বাদ করতে চাননি প্রাক্তন সাংসদ।

Continues below advertisement

কংগ্রেস ছাড়ার একদিন পরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari ) এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপিতে যোগদানের পরে কৌস্তভ বাগচি বলেছিলেন, 'AICC-এর কাছে তৃণমূলটাই হয়ে গিয়েছে এই রাজ্যের কংগ্রেস। যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্ব থাকে না, সেই দলের সঙ্গে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সঙ্গে আপোস করা। আগে এমন প্রচুর ঘটনা ঘটেছে। যেখানে দেখা গিয়েছে বিজেপির তরফে সেন্ট্রাল টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রীয় নেতারা এসেছেন। কংগ্রেসের তরফ থেকে কেউ আসেননি।' সন্দেশখালির ঘটনা নিয়েও নিজের পুরনো দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কৌস্তভ। তাঁর অভিযোগ ছিল, সন্দেশখালির মতো ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

এহেন কৌস্তভকে এবার ব্যারাকপুর আসনে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে। এর আগের দিনই প্রচারে বেরিয়ে কৌস্ত বলেছিলেন, "বামপন্থীদের একটা বড় অংশ যেভাবে আমার প্রতি তাঁদের সমর্থন জানিয়েছে, আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার অসুস্থ ছিলেন। আমি যতদূর শুনেছি তিনি বাড়ি ফিরেছেন। আমি ওঁর সঙ্গে দেখা করতে যাব। আমি তড়িৎবাবুর কাছেও আবেদন করব যাতে তিনিও উদ্যোগী হন যাতে বিরোধী ভোট ভাগ না হয়। ইস্যুটা তৃণমূলকে উৎখাত করার, লক্ষ্য  তৃণমূলকে উৎখাত করার। যে ইস্যুটা থাকা উচিত, সেটা হচ্ছে নৌ ভোট টু টিএমসি, নো ভোট টু মমতা।" এবার বিধানসভা ভোটে ফল কী হবে তা জানা যাবে ৪ মে। কিন্তু, প্রার্থিতালিকায় নবীন-প্রবীণের মিশেল রেখে চমক দিয়েছে বিজেপি। Bengal Election 2026

Continues below advertisement