কলকাতা: ফের ময়দানে যোগীরাজ্যের 'দবং' IPS। ফের ফলতায় IPS অফিসার অজয় পাল শর্মা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় IPS অজয় পাল শর্মা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প অফিসে এনকাউন্টার স্পেশালিস্ট IPS। ফের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের কার্যালয়ের কাছে 'দবং' IPS। বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট।                                                                    

Continues below advertisement

গতকালই দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অবজার্ভার  অজয় পাল শর্মা ফলতায় গিয়ে বলেছিলেন, 'আশপাশের যত লোকজন আছেন ভাল করে বুঝে নিন। যদি কেউ বদমাশি করে, তার ট্রিটমেন্ট আলাদা কায়দায় হবে।' ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান সাফ বলেন, 'উনি যদি নিজেকে সিংহম মনে করে সিনেমার আর্টিস্টে আমরাও পুষ্পা। ঝুঁকেগা নেহি।'                               

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,  'দুর্ভাগ্য এটাই যে তৃণমূল এই পরিস্থিতি তৈরি করেছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যত জাহাঙ্গির, শাহজাহান, হুমায়ুনদের হাতে তুলে দিয়েছে। এঁরা পশ্চিমবঙ্গবাসীর প্রতিনিধিত্ব করবে? এটা মানুষকে ভাবতে হবে। সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে কীভাবে এঁরা কালিমালিপ্ত করছে। এঁদের আগে সিপিএম এর আমলে বোমাবাজ বলতেন মুখ্যমন্ত্রী, এখন এঁদেরই প্রার্থী করছেন? পশ্চিমবঙ্গের ভবিষ্যত জাহাঙ্গির, শাহজাহান, হুমায়ুনরা নির্ধারণ করবে? এটা কতদিন চলবে?' 

Continues below advertisement

আরও পড়ুন, ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছে, চাপ দিচ্ছে? কমিশনকে সরাসরি জানান এভাবে, পদক্ষেপ তখনই

এদিকে, প্রথম দফার পর নির্বিঘ্নে ভোট করতে দ্বিতীয় দফার আগেও ধরপাকড় জারি। অশান্তির আশঙ্কায় পুলিশের গ্রেফতারির সংখ্যা ২০০০ ছাড়াল । নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল রাতে গ্রেফতার ৮০৯ জন । এর আগে ১ হাজার ৫৪৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে দ্বিতীয় দফার আগে মোট গ্রেফতার ২ হাজার ৩৫২ জন। কাল দ্বিতীয় তথা শেষ দফায় ৭ জেলার ১৪২ আসনে ভোট ।