সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: নাক চেকিং চলাকালীন পুরুলিয়ায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার ৯০ হাজার টাকা। রাজ্য জুড়ে নির্বাচনী বিধি (West Bengal Assembly Election 2026) লাগু হওয়ায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের আধিকারিক ও নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথ ভাবে নাকা চেকিং চালাচ্ছে। আর সেই চেকিং চলাকালীন পুরুলিয়া-ধানবাদ জাতীয় সড়কের উপর মাগুড়িয়া মোড়ের কাছে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় নগদ ৯০ হাজার টাকা।

Continues below advertisement

রাজ্য নির্বাচনের আবহে একের পর একে সিদ্ধান নিচ্ছে নির্বাচন কমিশন। শান্তিতে নির্বাচন (West Bengal Assembly Election 2026) করতে, ছাপ্পা ও রিগিং ঠেকাতে এবার বদ্ধপরিকর কমিশন। আর সেই কারণেই বিভিন্ন ধরনের পদক্ষেপ করছে তারা। ইতিমধ্যেই রাজ্য এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও বিভিন্ন জায়গায় চলছে নাক চেকিংও।

গত কয়েকদিন ধরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নাক চেকিং চালাচ্ছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর সেই সময়ই একটি চার চাকা গাড়ি করে ৯০ হাজার টাকা নগদ নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময় তাঁকে আটক করে ওই টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। সেই টাকা বাজেয়াপ্ত করে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।

Continues below advertisement

জানা গিয়েছে, ওই বক্তির নাম অমর পান্ডে। তিনি পেশায় ঠিকাদার। তাঁর বাড়ি পুরুলিয়ার রুদ্র গ্রামে। তিনি বলেন, বাড়তি নগদ টাকা নিয়ে যাওয়া যাবে না, এই নিয়ম জানা ছিল না তাঁর। তিনি বলেন, "সাইটে কাজ চলছে। কাজ তো রানিং। সেখানেই কাজের জন্যই যাচ্ছিলাম। কিছু লেবারকে পেমেন্ট করতে হবে। পেট্রোল পাম্পে ধর আছে, সেটা মেটাতে হবে। ওই কারণেই ৯০ হাজার টাকা ছিল। পাম্পে ৫০ হাজার দেওয়ার কথা ছিল। বাকি আপনার, লেবারদের ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এই সব কারণেই ওই টাকা ছিল আমার কাছে। এই নিয়ম আমার জানা ছিল না। আসলে লেবার যাঁরা, তাঁদের তো আর অনলাইন নেই। ওদেরকে তো আমাকে ক্যাশে টাকা দিতে হবে। ওঁরা বলছেন, টাকা এখন সিজ হবে। পরে এই টাকা ফেরত পাবেন। কী হবে আমার জানা নেই।" অন্যদিকে নাকা চেকিংয়ের সময় সঙ্গে থাকা নির্বাচন কমিশনের আধিকারিক অজয় সিং বলেন, ৯০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এবার আইন অনুযায়ী সব কাজ হবে।