কলকাতা: ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর। যে সব জায়গায় ভোটকেন্দ্র আছে, সে সব জায়গায় টহল কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীকে এলাকা চিনিয়ে দেওয়ার জন্য আছে কলকাতা পুলিশও।

Continues below advertisement

আরও পড়ুন, '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন

Continues below advertisement

ভোটের দামামা বেজে গেছে। রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণার পর সোমবার সকালে গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজারে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। ২৩ এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যুদ্ধ! আর উল্লেখযোগ্যভাবে এবার ভোটের দফা কমে এল ২-এ। যা ২০২১-এর বিধানসভা ভোটের দফার চার ভাগের এক ভাগ! দফা কমানো নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, কমিশন বিস্তারিতভাবে বিবেচনা করেছে এবং যে মতামত উঠে এসেছে, তাতে ভোটের দফা কমানোর প্রয়োজন মনে হয়েছে। 

বেজে গেল বিধানসভা ভোটের দামামা। রাজ্য় রাজনীতির 'Special 26'-এ এবার Clash of Titans দেখার অপেক্ষা। ২৩ এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যুদ্ধ। আর উল্লেখযোগ্যভাবে এবার ভোটের দফা কমে এল ২-এ। যা ২০২১-এর বিধানসভা ভোটের দফার চার ভাগের এক ভাগ। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আগের বারের ৮ দফার জায়গায় এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে। কমিশন বিস্তারিতভাবে বিবেচনা করেছে এবং যে মতামত উঠে এসেছে, তাতে ভোটের দফা কমানোর প্রয়োজন মনে হয়েছে। এমনভাবে দফা কমানো যাতে সবপক্ষের কাছেই সেটা সুবিধাজনক হয়। ২০০১ সালে এরাজ্য়ে বিধানসভা ভোট হয়েছিল এক দফায়। ২০০৪ সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটও হয়েছিল এক দফায়। ২০০৯ সালের লোকসভা ভোট হয়েছিল ৩ দফায়। এছাড়া এরাজ্য়ে এত কম দফায় ভোট আর হয়নি। ২০১১-তে এরাজ্য়ে বিধানসভা নির্বাচন হয়েছিল ৬ দফায়। ২০১৪-র লোকসভা নির্বাচন হয়েছিল ৫ দফায়। ৭ দফায় হয়েছিল ২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা নির্বাচন। ২০২১-এর বিধানসভা নির্বাচন হয় ৮ দফায়। 

২০২৪-এর লোকসভা নির্বাচন হয়েছিল ৭ দফায়। এবার সেখানে এক ধাক্কায় দফা কমে হল মাত্র ২। এই প্রেক্ষিতে অনেকে বলছেন, এরাজ্য়ের নির্বাচনে ব্য়ালট বাক্স পুকুরে ছুড়ে ফেলা রক্তারক্তি!মারামারি!বোমা-গুলি! প্রাণহানি!সবই দেখেছে রাজ্য়বাসী। এই প্রেক্ষিতে সম্প্রতি এরাজ্য়ে এসে, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বলেছিলেন, ভোট কত দফায় হবে, তা নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।

আগেই মুখ্য় নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমার বলেছিলেন, পশ্চিমবঙ্গে ক'দফায় হবে, রাজ্য়ের আইন-শৃঙ্খলার প্রস্তুতির ওপর নির্ভর করছে।  রবিবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটের ঘোষণা করেন তিনি।মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, রাজনৈতিক হিংসা এবং ভোটকে প্রভাবিত করতে পারে এমন কিছুকেই নির্বাচন কমিশন বরদাস্ত করবে না। এরকম যারা করবে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।