কলকাতা : ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহ বাড়াতে রুট মার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।সাঁজোয়া গাড়ি নিয়েও চলছে এরিয়া ডমিনেশন। বিধানসভা নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। ভোট প্রস্তুতি শেষ লগ্নে। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এসে পৌঁছেছে সাঁজোয়া গাড়িও। বৃহস্পতিবার বেহালা পূর্ব বিধানসভার পশ্চিম পুঁটিয়ারিতে ‘মার্কসম্যান’ নিয়ে এরিয়া ডমিনেশন করল CRPF, যা সাধারণত সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত হয়। স্থানীয়দের নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। 

Continues below advertisement

খাস কলকাতায় জঙ্গি দমনের গাড়ি নিয়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বেহালা পূর্ব কেন্দ্রের পশ্চিম পুঁটিয়ারিতে 'মার্কসম্যান' গাড়ি নিয়ে টহল। জম্মু-কাশ্মীর থেকে এসেছে সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত এই বুলেটপ্রুফ গাড়ি। সরিষার পর এবার বেহালাতেও 'মার্কসম্যান' গাড়ি নিয়ে টহল। বিস্ফোরণ বা ইট-পাথরে গাড়ির কোনও ক্ষতি হবে না, দাবি CRPF সূত্রে। ভোটারদের আস্থা ফেরাতে সুরক্ষিত বিশেষ গাড়ি নিয়ে রুট মার্চ। 

কেষ্টপুরের চণ্ডীবেড়িয়ায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় এলাকায় ঘুরছেন। বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলছেন তাঁরা। 'নির্ভয়ে ভোট দিন' এই ব্য়ানারকে সামনে রেখে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটদানের আহ্বান জানান BSF-এর কমান্ডার অজয় ডেভিড ও বিধাননগর কমিশনারেটের ACP উৎস্যা শ্রীমানি। সকলকেই বলা হচ্ছে নির্ভয়ে ভোট দিন। কোনও সমস্যা হলে প্রশাসনকে জানান। ভোটারদের আস্থা ফেরাতে মাঠে নামল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেষ্টপুরের চণ্ডিবেড়িয়া এলাকায় পুলিশ ও বাহিনীর টহল। 'নির্ভয়ে ভোট দিন, কোনও সমস্যা হলে প্রশাসনকে জানান', এলাকার ভোটারদের সঙ্গে কথা বলেন পুলিশ ও বাহিনীর আধিকারিকরা। কমিশনের ব্যানার নিয়ে মাইকে প্রচার করে ভোটারদের আশ্বাস। 

Continues below advertisement

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি 

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও ভগবানপুর বিধানসভার আড়গোয়াল বাজারে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আশ্বস্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে মাইকে প্রচার করেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। 

ভোটারদের আস্থা ফেরাতে তমলুকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। কমিশনের ব্যানার-সহ মাইকে প্রচার বাহিনী ও পুলিশের। তমলুক পুরসভার একাধিক এলাকায় টহল যৌথ বাহিনীর। সাধারণ মানুষের সঙ্গে কথা, নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে রাজ্যে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি ও মালদায় থাকবে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই মেদিনীপুরেও বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি ও পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি বাহিনী থাকবে। 

অন্যদিকে, সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মোট ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৩৭ জন ইনস্পেক্টর, ১২ হাজার ৭৭৯ জন সাব ইনস্পেক্টর ও অ্য়াসিস্টান্ট সাব ইনস্পেক্টর।