কলকাতা: তাঁরা সকলেই রাজনৈতিক হেভিওয়েট (West Bengal Counting) । রাজ্যের মন্ত্রী । বিধানসভা নির্বাচনে তাঁরাই কি না মুখ থুবড়ে পড়তে চলেছেন?
রাজ্যে পালাবদলের জোরাল ইঙ্গিত । দুপুর ২টো পর্যন্ত যা খবর, ২৯৩ আসনের মধ্যে ১৯৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি । ৯৫টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । ফলতায় পুনর্নির্বাচন হবে বলে আজ সেখানে ভোটগণনা নেই । যে কারণে ২৯৩ আসন ধরে গণনা চলছে ।
আর দুপুর পর্যন্ত ভোটগণনায় একটা চমক যদি হয় গেরুয়া ঝড়ের ইঙ্গিত, তাহলে দ্বিতীয় হল হেভিওয়েটদের মুখ থুবড়ে পড়া । রাজ্যের একাধিক মন্ত্রী এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন । কারা তাঁরা?
- বিদায়ী বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা পিছিয়ে রয়েছেন ।
- কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, যিনি সব সময় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাঘুরি করতেন, চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, যিনি মোথাবাড়ি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন, মোথাবাড়ি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- বিদায়ী গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- প্রদীপ মজুমদার বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- বিদায়ী জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- বিদায়ী স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদম কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- স্বাস্থ্য ও অর্থ দফতরের বিদায়ী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন ।
- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ দিনহাটা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া সবং কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন ।
- ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা শালবনিতে পিছিয়ে রয়েছেন ।
- দমকলমন্ত্রী সুজিত বসু বিধাননগর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন ।
আরও পড়ুন: পুরনো গড়ে দিলীপ ঘোষের ম্যাজিক? মানস-রাজীবদের ভাগ্যপরীক্ষা, পশ্চিম মেদিনীপুরে গণনার আপডেট
