Assembly Election 2026: অসম, কেরল, তামিলনাড় এবং পুদুচেরিতে এক দফায় ভোট। অসম, কেরল এবং পুদুচেরিতে ৯ এপ্রিল ভোট গ্রহণ এবং ৪ মে ভোটগণনা। তালিনাড়ুতে ২৩ এপ্রিল ভোটগ্রহণ এবং ৪ এপ্রিল ভোটগণনা।
৫ রাজ্যে মোট বিধানসভা আসন ৮২৪ এবং মোট ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ। প্রতি বুথে হবে ওয়েব কাস্টিং। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। ৭ মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ। স্বচ্ছ ভোটের স্বার্থে ১০০ শতাংশ বুথে হবে ওয়েব কাস্টিং।
অসম ১২৬ বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোট হতে চলেছে। ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে ভোট। অসমে ৪ মে ভোট গণনা হবে। ৯ এপ্রিল কেরলে একদফায় ভোট গ্রহণ এবং গণনা ৪ মে। ৯ এপ্রিল পুদুচেরিতে একদফায় ভোট গ্রহণ, গণনা ৪ মে। ২৩ এপ্রিল তামিলনাড়ুর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং গণনা ৪ মে।
পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভোট হতে চলেছে। রবিবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, '৫ রাজ্যে ১৭ কোটি ৫০ লক্ষ ভোটার রয়েছেন। স্বচ্ছ, অবাধ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। ৮২৪টি বিধানসভা কেন্দ্রে এবার ভোট। ৭ মে পশ্চিমবঙ্গে বিধানসভার মেয়াদ শেষ। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছে। বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি লিস্ট। ভোটের দিন ঘোষণার আগে সব দলের সঙ্গে কথা বলেছে কমিশন। ৫ রাজ্যে ২ লক্ষ ১৮ হাজার ৮০৭টি ভোটগ্রহণ কেন্দ্র। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটার প্রায় ৬০ লক্ষ। ভোটের জন্য থাকবেন ৮ লক্ষ ৫০ হাজার নিরাপত্তারক্ষী। অবৈধ ভোটার মুক্ত করতে SIR, ভোট দেবেন শুধু বৈধরাই। ১০০% বুথে ওয়েব কাস্টিং: মুখ্য নির্বাচন কমিশনার। প্রতি ২ ঘণ্টা অন্তর ভোটদানের হার ঘোষণা। গণনার পরে পরাজিত প্রার্থী চাইলে ভিভিপ্যাট দেখতে পারবে। ভোট করতে হবে সন্ত্রাসমুক্ত। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার।'
