রুমা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট কত দফায়? আজই দিনক্ষণ ঘোষণা। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর। আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের। বিকেল ৪টেয় বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক কমিশনের। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে ভোট ঘোষণা নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে ২-৩ দফায় ভোট হওয়ার সম্ভাবনা, খবর কমিশন সূত্রে।
আরও পড়ুন, আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের
আজই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। গতকয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল, সঙ্গে এটাও চলছিল যে, বিভিন্ন রকমের তারিখ সামনে আসবে, যে হয়তো এপ্রিলের শেষের দিকেই হবে। যেহেতু অপেক্ষা করতে হবে এদিন বিকেল ৪ টে পর্যন্ত, কারণ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই তা ঘোষণা করবেন। কিন্তু এখনও পর্যন্ত জল্পনা এটাই রয়েছে, যে তিন দফাতে ভোট হবে, এরকমটাই জানা যাচ্ছে, এবং একদম এপ্রিলের শেষের দিকে। তবে ভোট কয় দফায় হবে, এনিয়ে জ্ঞানেশ কুমার বারবার বলেছিলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করার পরই তিনি ঠিক করবেন, কত দফায় এখানে ভোট করানো সম্ভব হবে।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সদ্য় রাজ্য় থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী! এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা।তার জন্য় আর অপেক্ষা করতে হবে না রাজ্য়বাসীকে। সূত্রের খবর, রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্য়বাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পর এরাজ্য়ে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন - ভোট হবে ক'দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে ২ থেকে ৩ দফা।
ভোট ঘোষণার সঙ্গে একটা প্রশ্ন জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
