Bengal Heavyweight Candidates Results Live : নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী
West Bengal Election Result 2026 Key Faces Results Live : সংখ্যাগরিষ্ঠ রাজ্যবাসী আগামী পাঁচ বছরের জন্য কোন দলকে রাজ্য পরিচালনার দায়িত্বে দেখতে চান তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই।
ABP AnandaLast Updated: 04 May 2026 05:42 PM

প্রেক্ষাপট
কলকাতা : চতুর্থবারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন সম্ভব হবে ? নাকি পরিবর্তনের সূচনা ? কী চাইছেন বঙ্গবাসী ? তৃণমূল কংগ্রেস, বিজেপি নাকি অন্য কোনও ক্ষমতার বলয় ? রাজ্যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন,...More
কলকাতা : চতুর্থবারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন সম্ভব হবে ? নাকি পরিবর্তনের সূচনা ? কী চাইছেন বঙ্গবাসী ? তৃণমূল কংগ্রেস, বিজেপি নাকি অন্য কোনও ক্ষমতার বলয় ? রাজ্যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, তা পরিষ্কার হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে আজ গণনা। আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election 2026 Result) ঘোষণা। গণনা-পর্ব নিখুঁতভাবে শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। দুই দফার ভোটে যে হারে মানুষ ভোট দিয়েছেন তাতে নির্বাচন কমিশন উৎসাহিত। কাজেই, 'শেষ ভাল যার সব ভাল তার'...এই প্রবাদ মেনে রেজাল্ট ঘোষণার পর্বও নিখুঁতভাবে শেষ করতে চাইছে কমিশন।সংখ্যাগরিষ্ঠ রাজ্যবাসী আগামী পাঁচ বছরের জন্য কোন দলকে রাজ্য পরিচালনার দায়িত্বে দেখতে চান তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। বঙ্গ রাজনীতির একাধিক ওজনদার রাজনৈতিক ব্যক্তিত্ব এবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সার্বিক ফলাফলের পাশাপাশি তাঁদের ফলাফল নিয়েও সমান কৌতূহল রয়েছে মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, নৌশাদ সিদ্দিকি, হুমায়ুন কবীরের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা ভোটের ময়দান। কেমন ফল করবেন তাঁরা ? তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টি, বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা কেমন ফল করছেন সেদিকে নজর থাকবে। Bengal Election Results 2026হেভিওয়েট কেন্দ্রের নিরিখে ভবানীপুর যে এবার নির্বাচনে সবার শীর্ষে সেকথা বলার অপেক্ষা রাখে না। কারণও স্পষ্ট। এই কেন্দ্রে এবার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বাম ও কংগ্রেসের প্রার্থী থাকলেও, এখানে লড়াই মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। ভোটের পরও স্ট্রংরুমের কথা ভেবে ছুটে এসেছেন মমতা-শুভেন্দুরা। কাজেই, এই কেন্দ্রে জয়-পরাজয়ের ওপর রাজ্য রাজনীতির অনেক কিছু নির্ভর করছে।নন্দীগ্রাম। গতবার এই কেন্দ্রে ছিল মূল 'প্রেস্টিজ ফাইট।' কারণও স্পষ্ট। কারণ, এখানে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শেষ হাসি হেসেছিলেন শুভেন্দু। এবার আর নন্দীগ্রামে দাঁড়াননি মমতা। পরিবর্তে সেখানে দাঁড় করানো হয়েছে ভোটের আগে আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া পবিত্র করকে। অন্যদিকে, ভবানীপুরের পাশাপাশি এবারও নন্দীগ্রামে লড়ছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ শুভেন্দুকে এই কেন্দ্রে সম্মানের লড়াইয়ে হারাতে মরিয়া তৃণমূল। অন্যদিকে, শুভেন্দুও নিয়েছেন গড় রক্ষার চ্যালেঞ্জ।
Election Result 2026 Live : নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।