উত্তর ২৪ পরগনা: চলতি বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা আগামী ২৯ এপ্রিল। আগামীকাল সোমবারই শেষ প্রচার সারতে পারবে সব দল। আর এই দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। সেখানে আটচালা বাগানে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ নামানো হয়েছে সেখানে। সন্ধের পরই জগদ্দলের আটচালা বাগানে তৃণমূল ও বিজেপি দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেড়ে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার জগদ্দল থানায় একটি অভিযোগ জানাতে যান, সেখানেই নাকি তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিজেপি সমর্থকরা। তাঁদের ওপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে। 

Continues below advertisement

আবার উল্টোদিকে তূণমূলের পক্ষ থেকে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্ত অভিযোগ জানিয়েছেন যে তাঁদের একটি কর্মীকে মারধর করা হয়েছিল। সেই সময় অভিযোগ জানাতে এলে অর্জুন সিংহ ও তাঁর অনুগামীরা তাঁদের ওপর চড়াও হয়। এরপরই দু'পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী সেই এলাকা দখল নিয়েছে। নির্বাচনের আগে নৈহাটি, জগদ্দল, ভাটপাড়ায় উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, দু দলের সংঘর্ষ নতুন ছবি নয়। আর ঠিক তারই রিপিট টেলিকাস্ট দেখা গেল এদিনও। 

হাওড়ায় রবি কিষাণের রোড শোয়ে জয় বাংলা স্লোগানদ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের ডেথ ওভারে চালিয়ে খেলছে সব পক্ষই। হাওড়ায় বিজেপির প্রচারে জয় বাংলার স্লোগান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে রবিবার। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া। আজ হাওড়ায় বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে রোড শো করতে এসেছিলেন অভিনেতা সাংসদ রবি কিষণ। সেই রোড শো ঘিরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় রয়েছে উত্তেজনা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু'দলের রাজনৈতিক সমর্থকরাই একে অন্যর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। দুই রাজনৈতিক দলই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Continues below advertisement