কলকাতা:ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, আর এবার জাতীয় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। এদিন তিনি স্পষ্ট জানালেন, "যা ইচ্ছে বদলান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে পারবেন না।" এমন কি ভোটে কত আসনে জিতবেন মমতা, সেই চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন।

Continues below advertisement

আরও পড়ুন, ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল, DG পদ থেকে সরানো হল পীযূষ পাণ্ডেকে, কলকাতার পুলিশ কমিশনারও বদল

Continues below advertisement

কুণাল ঘোষ বলেন, কৃতী ছাত্রী দক্ষ আইএএস, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। এগুলি প্রশাসনিক বিষয়। তার বিস্তারিত...আমি এই রাজনৈতিক মঞ্চ থেকে বলব না। যেখান থেকে যা বলার, যথাসময়ে বলা হবে। কিন্তু এটা মানুষের কাছে পরিষ্কার করে বলে দিতে চাই, যে এগুলি হচ্ছে বিজেপির প্যানিক রিয়েকশন। এই তড়িঘড়ি রদবদল, সবই হচ্ছে বলে বিজেপি ও কমিশনের নাম নেন তিনি। কুণাল আরও বলেন, যারা খুব লাফাচ্ছেন, বদল করে দিলাম, বদল হয়ে গেল, লিখে রেখে দিন, যা ইচ্ছে বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বদলাতে পারবেন না। ভোট কাউন্টিংয়ের পর দেখবেন, এর সমস্ত কিছুর জবাব,  এই যে বাংলাকে আপনারা অপমান করছেন, ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকারকে, মিসইউজ করছেন।.....গত বারের থেকেও একটা বেশি বিধায়ক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। ২৫০ এর বেশি আসনে লিখে রাখুন। '

ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি-র দায়িত্ব নিচ্ছেন সিদ্ধিনাথ গুপ্তা। কলকাতার পুলিশ কমিশনারও বদল। সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্বে এলেন অজয় কুমার নন্দ। দুপুর ৩টের মধ্যে নতুন পুলিশ আধিকারিকদের দায়িত্ব নিতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে, তার জায়গায় এলেন অজয় মুকুন্দ রাণাডে। ডিজি কারেকশনাল সার্ভিসেসের দায়িত্বে এলেন এন আর বাবু। আগেও রাজ্য পুলিশের ডিজির পদে, সিপি-র পদেও পরিবর্তন হয়েছে, নির্বাচনের আগে সিপি-ডিজি বা এই ধরণের আইএএস- আইপিএস অফিসারদের পরিবর্তন করা হয়েছে। কিন্তু এবারের পরিবর্তনের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে রাজ্যের মুখ্যসচিবকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবারে অফিসারদের পরিবর্তন করা হচ্ছে, উপরের টপ লেভেল থেকে। আইএসএস অফিসারদের মধ্যে যারা টপ লেভেলে রয়েছেন, তাঁদের দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আইপিএস অফিসারদের মধ্যে যারা টপ লেভেলে রয়েছেন, তাঁদেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।