২৬ মার্চ পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সব থেকে মহাভারতকে সামনে রেখে লড়াইয়ের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও তিনি পাণ্ডবেশ্বরের মানুষকে মনে করিয়ে দেন, নির্বাচন আসলে গণতন্ত্রের উৎসব। এ ছাড়াও এই সভা থেকে ছাপ্পা ভোট আর চুরির টাকা নিয়েও কথা বলতে দেখা যায় তাঁকে।

Continues below advertisement

তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, "এই জায়গাটার নাম পাণ্ডবেশ্বর। মানে, লড়াইটা কিন্তু কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব।" আর তৃণমূল সুপ্রিমোর এই কথার পাল্টা ব্যাঙ্গাত্মক উত্তর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, "প্রথম তাহলে ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। তবে, আমরা তো তাঁকে ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটা কে, সেটা জানতে হবে। ওটা জ্ঞানেশ কুমার কি না, সেটা বোঝার দরকার রয়েছে। আমরা ভীষ্মের খোঁজে রয়েছি।"

"নির্বাচন আসলে গণতন্ত্রের উৎসব", এদিন সভা থেকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "কেউ জোর করে ছাপ্পা ভোট যদি দেয়, অ্যালাও করবেন না", বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর মুখে শোনা যায় টাকার কোথাও। তিনি বলেন, "রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। কেউ টাকা দিলে ওটা চুরির টাকা।" সেই টাকা কী করতে হবে, সেটা মানুষ জানেন, এদিনের সভা থেকে বলেন তৃণমূল সুপ্রিমো। তবে তিনি সাবধান করে দেন এটা বলে, যে টাকার বদলে যেন কেউ ভোট না দেয়। "ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য", পাণ্ডবেশ্বরের সভা থেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

এদিন দুবরাজপুরেও সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে আক্রমণ শানালেন বিজেপিকে। এই সভা থেকে বিজেপিকে "বেলাইন" করার ডাক দেন তিনি। সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কী মা -বোনেরা, লাইন দেবেন নাকি বিজেপিকে বেলাইন করবেন?" গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে বলতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গ্যাস বেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। দু'দিন বাদে গ্যাস পাবেন কি না জানি না। আবার ওই গরুর গাড়ি। আবার ওই উনুন। কাল বলেছিল ৩৫ দিন লাগবে। কাল আমি খুব চিৎকার করেছিলাম। আজ বলছে ২৫ দিন...। সব মিথ্যে কথা। এ বলতে ঝুট, করতে লুঠ।"