কলকাতা: মোথাবাড়িকাণ্ডে তদন্ত করবে NIA, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। CBI নয়, তদন্ত করবে NIA, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রথমে কমিশনের কলকাতা অফিস থেকে জানানো CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে। পরে জাতীয় নির্বাচন কমিশন জানাল, তদন্ত করবে NIA। সুপ্রিম কোর্টের নির্দেশের পর NIA-কে তদন্তভার কমিশনের। ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে NIA। 

Continues below advertisement

মোথাবাড়িকাণ্ডে সিবিআই না এনআইএ, কারা তদন্ত করবে তার সিদ্ধান্ত কমিশনের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টই এই নির্দেশ দিয়েছিল। মালদার মোথাবাড়িতে ৪ মহিলা বিচারক সহ ৮ জনের ওপর হামলার ঘটনায় তদন্তভার এবার বর্তাল এনআইএ'র ওপরই। বিধানসভা ভোটের মুখে আরও একটি NIA তদন্ত। হামলার নেপথ্যে কারা ছিল? কাদের কাদের গাফিলতি রয়েছে? এই বিষয়ে তদন্ত করবে এনআইএ। এদিন সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয়েছিল যে ''এটি বিচারবিভাগীয় কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের একটি নির্লজ্জ অপচেষ্টাই শুধু নয়, বরং এটি আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোরই সামিল বলে জানানো। এটি নিষ্পত্তি না হওয়া মামলাগুলোর বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা।' মোথাবাড়িকাণ্ডে কড়া বার্তা দিয়ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন পুলিশ-প্রশাসনের ব্যবস্থা নিতে ১২ ঘণ্টার বেশি সময় লাগল? প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। 

 

Continues below advertisement

ইতিমধ্যেই মোথাবাড়িকাণ্ডে ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আইএসএফ প্রার্থী সহ ১৮ জনের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের মোথাবাড়ি ও কালিয়াচক থানার। মালদার মোথাবাড়িকাণ্ডের পর মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন ইলেকশন কমিশনের যে কলকাতার অফিস, সেখান থেকে প্রথমে জানানো হয় যে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু দিল্লিতে কমিশনের যে অফিস তারা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে NIA-কে তদন্তভার তুলে নেওয়ার জন্য। ইতিমধ্য়েই NIA-র ডিজিকে চিঠি লিখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এর তদন্ত যাতে নেয় NIA। আগামীকাল অফিসাররা পৌঁছনোর পর প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দেবে।