৬০ লক্ষের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ কমিশনের
আজ মতুয়া-গড়ে কী বার্তা তৃণমূলনেত্রীর?উত্তরবঙ্গে প্রচারে অভিষেক।আজ নন্দীগ্রামে প্রচারে শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরে রাজনাথ সিং।
ABP AnandaLast Updated: 07 Apr 2026 03:32 PM

প্রেক্ষাপট
মালদার মোথাবাড়ির ঘটনায় সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল NIA। তার আগে তিনদিন ধরে তদন্ত চালিয়ে প্রত্যক্ষদর্শী ও আটকে পড়া বিচারকদের সঙ্গে কথা বলেন NIA আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে...More
মালদার মোথাবাড়ির ঘটনায় সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল NIA। তার আগে তিনদিন ধরে তদন্ত চালিয়ে প্রত্যক্ষদর্শী ও আটকে পড়া বিচারকদের সঙ্গে কথা বলেন NIA আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচারকরা। পাশাপাশি পুলিশের বিভিন্ন স্তরেও কথা বলেন NIA আধিকারিকরা। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে, আমরা জানি। মোথাবাড়িকাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এজলাসে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখাল কমিশন।
BJP News Live : বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক
জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন তিনি।