রাজীব চৌধুরী, রঘুনাথগঞ্জ: ভোট পরবর্তী হিংসা না কি অন্য কিছু, এই প্রশ্নই উঠছে রঘুনাথপুরের চাঞ্চল্য ছড়িয়ে যাওয়া এই ঘটনা। লালগোলার তৃণমূল নেত্রীর স্বামীর মৃতদেহ উদ্ধার হল রঘুনাথগঞ্জে। সোমবার সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথী নদীতে উদ্ধার হয় নাজির সেখের মৃতদেহ। পরিবারের দাবি, খুন করা হয়েছে নাজির সেখকে। পরিবার সুত্রে জানা গিয়েছে, লালগোলার ফকিরপাড়ার বাসিন্দা নাজির সেখ রবিবার দুপুরে বাড়িতে থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায়। রাতে লালগোলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তাঁর স্ত্রী হাসেন বাবু বিবি লালগোলা ব্লক তৃণমূল সভানেত্রী।
এদিন সকালে রঘুনাথগঞ্জের বৈকুণ্ঠপুরে ভাগীরথীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের ছেলের দাবি তার বাবাকে খুন করা হয়েছে। কিভাবে নাজির সেখের মৃত্যু হল তার তদন্তে নেমেছে পুলিশ। এই রঘুনাথগঞ্জে ইতিমধ্য়েই ভোট হয়ে গিয়েছে। ভোটের দিন রঘুনাথগঞ্জ বিধানসভায় ৯৫.৬৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছিল।
সাঁকরাইলের তৃণমূল প্রর্থীর হুমকিগতকাল একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে বিরোধীদের চোখ উপড়ে ফেলার হুমকি দিচ্ছিলেন সাঁকরাইলের তৃণমূল প্রার্থী। সাঁকরাইলের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী প্রিয়া পাল বলেন, ''এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ভাবছে কী বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাজ কাটব, ল্যাজ। ল্যাজ কেটে নেব বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেব। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলার বুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি, বদল নয়, বদলা চাই। এইসব সিপিএমদের অপারেশন করে চোখ তুলে নেওয়া উচিত।"
গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর
ভোটের ১দিন আগে তৃণমূলের ৩ কাউন্সিলর গ্রেফতার। পানিহাটিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। ভাটপাড়ায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। পুলিশকে শাসিয়ে গ্রেফতার বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। বিজেপির উপর 'হামলা', পানিহাটির কাউন্সিলর গ্রেফতার। জগদ্দলে 'গুলি-বোমা', তৃণমূল কাউন্সিলর গ্রেফতার।
উল্লেখ্য, প্রথম দফার মতো শেষ দফাতেও কি কার্যত ঘটনাবিহীন ভোট উপহার দিতে পারবে নির্বাচন কমিশন? ৪৮ ঘণ্টা আগে রাজ্য়েরে দিকে দিকে হিংসার ঘটনা উস্কে দিল সেই প্রশ্ন। কোথাও গুলি বোমার অভিযোগ, কোথাও সাংসদ আক্রান্ত, বিজেপি কর্মীদের বেধড়ক মারের অভিযোগ তো কোথাও হামলা চলল তৃণমূলের কার্যালয়ে।
