West Bengal Assembly Election : ''ব্যারাকপুরেই এবার পরিবর্তনের ঢে়উ'', জগদ্দলে বললেন প্রধানমন্ত্রী
আজ দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন। রাজ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ। যাদবপুরে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম দফাতেই বাজিমাত, দাবি দুপক্ষেরই।
ABP AnandaLast Updated: 27 Apr 2026 04:10 PM

প্রেক্ষাপট
যারা জনতার মন পড়তে পারেনি, তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তেহট্টর সভা থেকে অমিত শাহর দাবি, প্রথম দফাতেই...More
যারা জনতার মন পড়তে পারেনি, তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তেহট্টর সভা থেকে অমিত শাহর দাবি, প্রথম দফাতেই ১১০টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় ভোটগ্রহণ হবে। তার আগে, রবিবার, ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদি। প্রথমে গেলেন মতুয়াবাড়িতে। পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে।দ্বিতীয় দফার ভোটে, বুথে পৌঁছনোর রাস্তাতেও বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন।অশান্তিপ্রবণ এলাকা চিহ্নিত করে, বুথের বাইরের রাস্তায় CC ক্য়ামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু গলি চিহ্নিত করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইকে টহলদারি চালাবে পুলিশ।
Mamata Banerjee Live : যাদবপুরে সুকান্ত সেতু থেকে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের
যাদবপুরে সুকান্ত সেতু থেকে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের।