প্রসূণ চক্রবর্তী, বাঁকুড়া: দ্বিতীয়বার নির্বাচিত হয়েও সকালের পাতে মাড়ভাত আর আলুসেদ্ধ শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির,  আপাতত লক্ষ্য ভোটের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা।

Continues below advertisement

  আরও পড়ুন, "কামদুনি, চাকরি বাতিল, RG কর....মমতা ব্যবস্থা নিতে পারছিলেন না", এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরঞ্জত

Continues below advertisement

পরপর দু'বার বিধায়ক হওয়ার পরেও বাঁকুড়ার শালতোড়ার পদ্ম বিধায়ক চন্দনা বাউরির  জীবন যাপনে এতটুকুও বদল হয়নি

স্বামীর সঙ্গে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন চন্দনা বাউরি। ছিল অতি সাধারণ জীবন যাপন। পরপর দু'বার বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পরেও বাঁকুড়ার শালতোড়ার পদ্ম বিধায়ক চন্দনা বাউরির সহজ সরল সেই জীবন যাপনে এতটুকুও বদল হয়নি। অন্যান্য দিনের মতোই আজ সাত সকালে মাড়ভাত আর আলু সেদ্ধ দিয়েই শুরু হল তাঁর দিন। মাড়ভাত আর আলুসেদ্ধ দিয়ে পেট ভরিয়েই আপাতত তাঁর লক্ষ্য ভোটের আগে, ভোটারদের কাছে গিয়ে দেওয়া সেই সকল প্রতিশ্রুতি পালন। 

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারের গৃহবধূ চন্দনা বাউরি

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামের অত্যন্ত সাধারণ পরিবারের গৃহবধূ চন্দনা বাউরি। পেশায় রাজমিস্ত্রী স্বামী শাবণ বাউরীর সঙ্গে জোগাড়ের কাজ করতেন চন্দনা বাউরি। কম বয়স থেকেই বিজেপির আদর্শে অনুপ্রাণিত রয়েছেন তিনি। সহজ সরল জীবনে অভ্যস্ত সাধারণ পরিবারের গৃহবধূ চন্দনা বাউরিকে তুলে এনে ২০২১ সালে শালতোড়া বিধানসভায় প্রার্থী করেছিল প্রথমবার বিজেপি। সেবার তৃণমূলের বিপুল ঝড়েও চন্দনা বাউরী জিতে বিধায়ক হয়েছিলেন। এবারও দল তাঁর উপর ভরসা রেখেছিল। দলীয় নেতৃত্বের সেই ভরসার মান রক্ষা করেছেন চন্দনা।

 কর্মসংস্থানের লক্ষ্যে শালতোড়ার পাথর শিল্প খোলাই আপাতত লক্ষ্য চন্দনা বাউরির

গতকালই দ্বিতীয় বারের জন্য বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু তারপরেও বদল হয়নি তাঁর দৈনন্দিন জীবন যাপনে। সাত সকালে নিজে হাতে আলু সেদ্ধ সহযোগে মাড়ভাতের থালা নিয়ে বসে পড়েন নিজের ঘরে। এরপর নিজের বিধানসভার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে আসা দলীয় কর্মীদের সঙ্গে নিজের জয় উদযাপনে মেতে ওঠেন। এরই মাঝে চন্দনা বাউরী ভুলছেন না ভোটের আগে দেওয়া নিজের প্রতিশ্রুতি। দামোদর নদের উপর পাকা সেতু নির্মাণ থেকে শালতোড়া বিধানসভার প্রতিটি মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থানের লক্ষ্যে শালতোড়ার পাথর শিল্প খোলাই আপাতত লক্ষ্য চন্দনা বাউরির।