কোচবিহার বিধানসভা               কোচবিহার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৯ টি। এই আসনগুলি হলো - মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সীতাই, দিনহাটা, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ। এই ৯ কেন্দ্রে কোন দলের কোন প্রার্থী এগিয়ে ও কোন প্রার্থী পিছিয়ে দখে নিন এখানে -  কোন দলের কোন প্রার্থী এগিয়ে ও কে পিছিয়ে দেখুন...                         

Continues below advertisement
কেন্দ্র এগিয়ে / পিছিয়ে দল 
মেখলিগঞ্জদধিরাম রায় - এগিয়েবিজেপি 
মাথাভাঙ্গানিশীথ প্রামাণিক - এগিয়ে বিজেপি 
কোচবিহার উত্তরসুকুমার রায় - এগিয়ে বিজেপি 
কোচবিহার দক্ষিণরথীন্দ্র গুহ  - এগিয়ে বিজেপি 
শীতলকুচিসাবিত্রী বর্মন - এগিয়ে বিজেপি 
সীতাইআশুতোষ বর্মন - এগিয়ে বিজেপি 
দিনহাটাউদয়ন গুহ - পিছিয়ে বিজেপি 
নাটাবাড়ি গিরিরাজ শঙ্কর রায় - এগিয়ে বিজেপি 
তুফানগঞ্জ মালতি রাভা রায় -  এগিয়ে বিজেপি 

২০২১-এর নির্বাচনের ফলাফল কী ছিল ?                                    

২০২১-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। জয়ী হয় বিজেপি। কোচবিহারের মোট ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই বিজেপি জয়লাভ করেছিল। বাকি ২টি মাত্র আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে জল কোনদিকে গড়াবে তা শুধু সময়ের অপেক্ষা।  ২০২৬ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিলে হয়েছে প্রথম দফা। এই দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল হয়েছে দ্বিতীয় দফা। এই দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট পুনরায় হওয়ার কারণে, তার ফলাফল কমিশনের নির্দেশ অনুসারে পরে বেরোবে। এই বিধানসভাকেন্দ্রের ভোট হবে ২১ মে। তবে আজকের ফলাফলে বাংলার নজর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। কারণ, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। অন্যদিকে আবার নজর থাকছে পানিহাটির দিকেও। কারণ, এই কেন্দ্রের বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। 

Continues below advertisement