কলকাতা : নজরে  নন্দীগ্রাম, খেজুরি, ময়না, কাঁথি , রামনগর। পূর্ব মেদিনীপুর । রাজনৈতিক লড়াইয়ের দিক থেকে সদা আলোচনায়।  ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যতম হাই-ভোল্টেজ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র ।  রাজনৈতিক মহলে এই জেলাকে এখনও অধিকারী পরিবারের শক্ত ঘাঁটি বলেই ধরা হয়, ফলে বিজেপি ও তৃণমূল কংগ্রেস—দুই শিবিরের কাছেই পূর্ব মেদিনীপুর অত্যন্ত মর্যাদার লড়াই। তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ১৬টি বিধানসভা আসনে এবার একাধিক হেভিওয়েট প্রার্থী। নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে সবচেয়ে বেশি উৎসাহ। কারণ এখানে লড়ছেন শুভেন্দু অধিকারী।  অন্যদিকে হেভিওয়েটদের মধ্যে রামনগরে অখিল গিরি, ময়নায় অশোক দিন্দা, এগরার দিব্যেন্দু অধিকারী প্রমুখ।  হ কাঁথি উত্তর ও দক্ষিণে অধিকারী পরিবারের সাংগঠনিক প্রভাব বিজেপিকে বাড়তি সুবিধা দেবে কি?  অন্যদিকে তৃণমূলও জেলার জেলার বিভিন্ন এলাকায় নিজেদের সংগঠন শক্তিশালী করতে মরিয়া।  

Continues below advertisement

২০২১ সালের ফল - ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। জেলার মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল ৯টি আসনে এবং বিজেপি জিতেছিল ৭টি আসনে। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর ও এগরা কেন্দ্র। অন্যদিকে বিজেপি জয়লাভ করেছিল ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি ও কাঁথি দক্ষিণ আসনে। বিশেষ করে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফল গোটা রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল।

দেখে নেওয়া যাক এবার কোন প্রার্থী কোন আসন থেকে এগিয়ে। 

Continues below advertisement
বিধানসভা কেন্দ্রকোন প্রার্থী এগিয়েদলের নাম
তমলুক (Tamluk)হরে কৃষ্ণ বেরা বিজেপি 
পাঁশকুড়া পূর্ব (Panskura Purba)সুব্রত মাইতিবিজেপি 
পাঁশকুড়া পশ্চিম (Panskura Paschim)সিন্টু সেনাপতি বিজেপি 
ময়না (Moyna)অশোক দিন্দাবিজেপি 
নন্দকুমার (Nandakumar)নির্মল খাঁড়া বিজেপি 
মহিষাদল (Mahisadal)সুভাষ চন্দ্র পাঁজা বিজেপি 
হলদিয়া (Haldia)প্রদীপ কুমার বিজলি বিজেপি 
নন্দীগ্রাম (Nandigram)শুভেন্দু অধিকারী বিজেপি 
চণ্ডীপুর (Chandipur)পীযূষ কান্তি দাস বিজেপি 
পটাশপুর (Pataspur)তপন মাইতি বিজেপি 
কাঁথি উত্তর (Kanthi Uttar)সুমিতা সিনহাবিজেপি 
ভগবানপুর (Bhagwanpur)শান্তনু প্রামাণিক বিজেপি 
খেজুরি (Khejuri)সুব্রত পাইক বিজেপি 
কাঁথি দক্ষিণ (Kanthi Dakshin)অরূপ কুমার দাস বিজেপি 
রামনগর (Ramnagar)ড. চন্দ্রশেখর মণ্ডল বিজেপি 
এগরা (Egra)দিব্যেন্দু অধিকারী বিজেপি 
 এক নজরে দেখে নিন এবারের প্রার্থী তালিকা 
কেন্দ্র নংবিধানসভা কেন্দ্রতৃণমূল কংগ্রেস (AITC)বিজেপি (BJP)বামফ্রন্ট/অন্যান্যকংগ্রেস (INC)
২০৩তমলুকদীপেন্দ্র নারায়ণ রায়হরি কৃষ্ণ বেরানবেন্দু ঘড়া (CPI)হারাধন মাজুমদার
২০৪পাঁশকুড়া পূর্বঅসীম কুমার মাজিসুব্রত মাইতিশেখ ইব্রাহিম আলি (CPI-M)দীপক পাত্র
২০৫পাঁশকুড়া পশ্চিমসিরাজ খানসিন্টু সেনাপতিআফজাল আলি শাহ (ISF)কল্যাণ রায়
২০৬ময়নাচন্দন মণ্ডলঅশোক দিন্দাস্বপন বর্মন (CPI)নিমাই বর্মন
২০৭নন্দকুমারসুকুমার দেনির্মল কুমার জানাচন্দন মাইতি (CPI-M)শেখ মতিউর
২০৮মহিষাদলতিলক চক্রবর্তীশুভাশিস পাঁজাপরিতোষ পট্টনায়ক (CPI-M)কাজল নায়েক দাস
২০৯হলদিয়া (SC)তাপসী মণ্ডলপ্রদীপ কুমার বিজলিঅশোক পাত্র (CPI-M)অভিমন্যু মণ্ডল
২১০নন্দীগ্রামপবিত্র করশুভেন্দু অধিকারীশান্তি গিরি (CPI)শেখ জিয়ারতুল হোসেন
২১১চণ্ডীপুরউত্তম বারিকপীযূষ কান্তি দাসরীতা দাস (CPI-M)শেখ তাসলিম আহমেদ
২১২পটাশপুরপীযূষ কান্তি পাণ্ডাতপন মাইতিসৈকত গিরি (CPI)প্রবাল কুমার মহাপাত্র
২১৩কাঁথি উত্তরদেবাশিস ভুঁইঞাসুমিতা সিনহাসুতনু মাইতি (CPI-M)সুব্রত মহাপাত্র
২১৪ভগবানপুরমানব কুমার পোড়ুয়াশান্তনু প্রামাণিকপ্রতিভা রানি কর সামল (RSP)বিশ্বজিৎ পাণিগ্রাহী
২১৫খেজুরি (SC)রবীন চন্দ্র মণ্ডলসুব্রত পাইকহিমাংশু দাস (CPI-M)অসিত প্রামাণিক
২১৬কাঁথি দক্ষিণতরুণ কুমার জানাঅরূপ কুমার দাসতেহেরান হোসেন (CPI)শেখ মাসুদ মালিক
২১৭রামনগরআখিল গিরিচন্দ্র শেখর মণ্ডলঅশোক কুমার মাইতি (CPI-M)মনোনয়ন প্রত্যাহৃত
২১৮এগরাতরুণ মাইতিদিব্যেন্দু অধিকারীসুব্রত পাণ্ডা (CPI-M)অঞ্জন কুমার পট্টনায়ক
গণনা এখনও চলছে । এখন দেখার শেষ হাসি কারা হাসেন।