পুরুলিয়া: পশ্চিমবঙ্গের পুরুলিয়া অযোধ্যা পাহাড়, ছৌ নাচের জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আর ইতিহাসকে আঁকড়ে ধরে থাকা এই পুরুলিয়া জেলায় রয়েছে বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, এবং রঘুনাথপুর, মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে চারটি আসন তফশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত এবং পাঁচটি সাধারণ আসন। ২৩ এপ্রিল প্রথম দফায় ইভিএমে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ (West Bengal Assembly Election 2026 Result) করেছেন এই জেলার মানুষ।

Continues below advertisement

একদা মাওবাদীদের বাড়বাড়ন্ত থাকলেও, বর্তমানে পুরুলিয়ার পরিস্থিতি বদলেছে। লাল মাটির এই জেলায় একদা রাজনৈতিকভাবেও লালের দাপট ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দাপট কমেছে। ক্রমশই ফ্যাকাশে হয়েছে লাল, গাঢ় হয়েছে সবুজ, আবার সময়ের সঙ্গে মাথাচাড়া দিয়েছে গেরুয়া। পলাশ ফুলের পুরুলিয়ায় এবারের বিধানসভার লড়াইটা (Purulia Election Result) মূলত ঘাসফুল ও পদ্মফুলের মধ্যেই ছিল।  

২০২১ সালের বিধানসভায় নয়টি কেন্দ্রের মধ্যে এখানে তৃণমূল জিতেছিল তিনটি আসন, নয়টি গিয়েছিল বিজেপির দখলে। পাঁচ বছর পর বাংলায় বদলের সুর বাঁধতে মরিয়া বিজেপির জন্য তাই পুরুলিয়া জেলা মানে আশা, শক্ত ঘাঁটি। এই জেলায় ৩০ শতাংশ কুড়মি ভোট ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবি পূরণ না হওয়ায় কুড়মিদের তৃণমূলের প্রতি ক্ষোভ সর্বজনবিদিত। একদা এই ক্ষোভ থেকেই উঠেছিল ‘নো ভোট টু টিএমসি’-র ডাক। সময়ের সঙ্গে সঙ্গে সেই রোষ কী কমেছে?

Continues below advertisement

আরও পড়ুন:- মুখরক্ষা করতে পারলেন না বীরবাহা হাঁসদাও, ঘাসফুলকে উপড়ে ফেলে ঝাড়গ্রামের জঙ্গমহলে ফুটল পদ্মফুল

তৃণমূলকে কি ফের একবার কাছে টেনে নেবে পুরুলিয়া? না লালমাটির দেশে গেরুয়া উঠবে, এই প্রশ্নই সকলের মনে মনে ঘোরাফেরা করছিল। শেষমেশ বদলের ঝড়ে পুরুলিয়া থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল সবুজ শিবির। বিজেপিকে হতাশ করল না পুরুলিয়া। নয় আসনের নয়টিতেই বিপুল ব্যবধানে জিতলেন বিজেপির সদস্যরা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল:-

 
বিধানসভা কেন্দ্রের নামপ্রার্থীর নামকে জয়ী?
বান্দোয়ান (তফশিলি উপজাতি)রাজীব লোচন সোরেন (TMC), লবসেন বাস্কে (BJP), রাঠু সিং সর্দার (CPIM), সীতেন মাণ্ডি (INC)লবসেন বাস্কে (BJP), ২৯৫৭৭ ভোটে জয়ী
বলরামপুরশান্তিরাম মাহাতো (TMC), জলধর মাহাতো (BJP), নমিতা মাহাতো(CPIM), সীতারাম হাঁসদা (API)জলধর মাহাতো (BJP), ৩৫০৫১ ভোটে জয়ী
বাঘমুন্ডিসুশান্ত মাহাতো (TMC) , রাহিদাস মাহাতো (BJP), পরিতোষ সিংহ বাবু (SUCI), নেপাল চন্দ্র মাহাতো (INC)রাহিদাস মাহাতো (BJP), ৪০৮১৭ ভোটে জয়ী
জয়পুরঅর্জুন মাহাতো (TMC), বিশ্বজিৎ মাহাতো (BJP), সুফলচন্দ্র কুমার (SUCI), অশোক কুমার মুর্মু  (IND), অনিমেশ মাহাতো (IND)বিশ্বজিৎ মাহাতো (BJP), ২২২১৮ ভোটে জয়ী
পুরুলিয়াসুজয় বন্দোপাধ্যায় (TMC), সুদীপ কুমার মুখোপাধ্যায় (BJP), সায়ন্তন ঘোষ (CPIM), দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও (INC)সুদীপ কুমার মুখোপাধ্যায় (BJP), ৪৯২৫৩ ভোটে জয়ী
মানবাজার (তফশিলি উপজাতি)সন্ধ্যা রানী টুডু (TMC), ময়না মুর্মু (BJP), সোনামণি টুডু (CPIM), সম্বরী মাহালী (INC), রঞ্জিত কুমার হাঁসদা (AJUP)ময়না মুর্মু (BJP), ২৭২৮৩ ভোটে জয়ী
কাশীপুরসৌমেন বেলথরিয়া (TMC), কমলা কান্ত হাঁসদা (BJP), বৌরি সুলেখা (CPIM), সুভাষ চন্দ্র মাহাতো (INC)কমলা কান্ত হাঁসদা (BJP), ২১২৭৬ ভোটে জয়ী
পাড়া (তফশিলি জাতি)মানিকচন্দ্র বাউরি (TMC) , নাদিয়ার চাঁদ বাউরি (BJP), অলোক কুমার বাউরি (CPIM), ফাল্গুনী বাউরি (INC)নাদিয়ার চাঁদ বাউরি (BJP), ৩৩৭২১ ভোটে জয়ী
রঘুনাথপুর (তফশিলি জাতি)হাজারি বাউরি (TMC), মামণি বাউরি (BJP), গণেশ বাউরি (CPIM), সন্ধ্যা বাউরি (INC)মামণি বাউরি (BJP), ৪৪০৫৯ ভোটে জয়ী