West Bengal News Today LIVE: দ্বিতীয় দফার ভোটের আগে হালিশহরে গুলি ! হালিশহরের ৮ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ যুবক

Bengal News Today LIVE Updates: দ্বিতীয় দফার ভোটের আগে আজ শেষ প্রচার। জোরকদমে ভোটপ্রচারে সমস্ত রাজনৈতিক দল। নজর থাকুক গুরুত্বপূর্ণ সমস্ত খবরে।

ABP AnandaLast Updated: 27 Apr 2026 11:37 PM

প্রেক্ষাপট

দ্বিতীয় দফা ভোটের আগে গোঘাটে আক্রান্ত তৃণমূল সাংসদ (West Bengal News Today)। মিতালি বাগের গাড়িতে হামলা, ভাঙচুর। আহত সাংসদ, ভর্তি হাসপাতালে। দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে এই পরিস্থিতি , (West Bengal...More

West Bengal News Today Live Updates: ভোটের মুখে চিৎপুরে অস্ত্র, গুলি-সহ গ্রেফতার বিহারের এক বাসিন্দা

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। পুরোপুরি আর ২ দিনও বাকি নেই। তার আগে কলকাতায় উদ্ধার হল গুলি। অস্ত্র। গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ভোটের মুখে চিৎপুরে অস্ত্র, গুলি-সহ গ্রেফতার হয়েছে একজন। চিৎপুরে কলকাতা পুলিশের STF-এর অভিযান চলাকালীন মিলেছে সাফল্য। ভোটের মুখেই কলকাতায় উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি। সব সমেত বিহারের এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, ধৃত শামিম আলম বিহারের নওয়াদার বাসিন্দা।