কলকাতা: পরবর্তী ১৫০ ঘণ্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ (West Bengal) নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিধানসভা ভোটের (Assembly Election) তিন দিন আগে, সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করল তৃণমূল (TMC)। অন্য়দিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিনও হুঁশিয়ারি দিয়েছেন, এবার ১৭৭-এর নীচে বিজেপি (BJP) নামবে না।           

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, 'পরবর্তী ১৫০ ঘণ্টায় অত্য়ন্ত গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে দ্বিতীয় দফার ভোটের আগে।'                   

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। তার তিনদিন আগে, সোমবার সাংবাদিক বৈঠক করে, নতুন অভিযোগ তুলল তৃণমূল। তাদের দাবি, আগামী ১৫০ ঘণ্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। একাধিক কেন্দ্রীয় এজেন্সির প্রধানকে নিয়ে বৈঠক করেছেন খোদ অমিত শাহ।                                                                                     

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেন, 'আমাদের কাছে নির্ভরযোগ্য খবর আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নিয়ে একটা বৈঠক ডেকেছেন। CBI-এর প্রধান, ED-র প্রধান, NIA-র প্রধান। পরবর্তী ১৫০ ঘণ্টায় অত্য়ন্ত গুরুতর কিছু পরিকল্পনা করা হয়েছে। আমরা দিল্লি থেকে জানতে পেরেছি, দক্ষিণবঙ্গের কোনও জেলায় সম্ভবত কিছু হতে চলেছে। যেখানে বিজেপি 'বিগ জিরো'। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি।'

কিন্তু, কী পরিকল্পনা করা হচ্ছে? অমিত শাহর নাম করে অভিযোগ তুললেও, তা খোলসা করেনি তৃণমূল। এদিকে তৃণমূল যখন ভোট নিয়ে এই আশঙ্কা প্রকাশ করেছে, তখন বিজেপির মুখে শোনা গেছে ফল নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আমি আপনাদের বলে গেলাম, ১৬-তে ৩, ২১-এ ৭৭ এবারে ১৭৭-এর...১৭৭-এর নীচে বিজেপি নামবে না।' 

সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, অভিযোগ-চ্য়ালেঞ্জে ভর করে পারদ ততই চড়ছে।