TMC Candidate List Announcement Live : করিমপুরে সোহম, ব্যারাকপুরে রাজ, বেলেঘাটায় কুণাল, ২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

Bengal Election 2026 TMC Candidate List Live Updates : মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজও তাঁর ব্যতিক্রম হচ্ছে না।

ABP AnandaLast Updated: 17 Mar 2026 05:50 PM

প্রেক্ষাপট

রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয় ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে বা কারা হবেন ? এক্ষেত্রে রাজ্যের শাসক দলের তরফে বড় চমক থাকতে পারে বলে এখনও পর্যন্ত...More

TMC Candidate list Live : "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না", কোন প্রসঙ্গে মন্তব্য এড়ালেন তৃণমূলনেত্রী ?

টানা চর্চায় ভবানীপুর কেন্দ্র। যেমন, গতবার ছিল নন্দীগ্রাম আসন নিয়ে। এবার, প্রেস্টিজ ফাইট স্থানান্তরিত হয়ে ভবানীপুরে চলে এসেছে। কারণ, গতকাল এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর, এদিন প্রত্যাশা মতোই এই আসনে তৃণমূলপ্রার্থী হিসাবে নাম ঘোষণা হল মমতা বন্দ্য়োপাধ্যায়ের। আগেই ভবানীপুর থেকে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলনেত্রী। সেইমতো এদিন দলীয় সাংবাদিক বৈঠকে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলপ্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই নাম জানিয়ে দেওয়া হয়। এরপর থেকে জোর চর্চা শুরু হয়েছে, এই কেন্দ্রের ভবিষ্যৎ কী হতে চলেছে। কারণ, গতবার নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে ?


এই পরিস্থিতিতে এদিন তালিকা ঘোষণার পর ভবানীপুর কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্লিজ, এটা নিয়ে প্রশ্ন করবেন না। অভিষেক লিস্ট পড়ে দিয়েছে। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি ৩৬৫ দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো থেকে শুরু করে, গুরুদোয়ারা থেকে শুরু করে, ইদ থেকে শুরু করে আমি সবকটা দায়িত্ব ৩৬৫ দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়। ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। কাজেই এটা নিয়ে প্রশ্ন না করাটাই বেটার।"