West Bengal Assembly Election 2026: কোচবিহারে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির সদস্য এবং কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি খোকন মিঞা। রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী বলে পরিচিত তিনি। পুরনো দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। পুরনো নেতা কর্মীদের গুরুত্ব দিচ্ছে না তৃণমূল, কর্পোরেট সংস্থা দল চালাচ্ছে, অভিযোগ দলত্যাগী নেতার। 

Continues below advertisement

টিকিট না পেয়ে রাজনৈতিক অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এবার তৃণমূল ছাড়লেন তাঁরই অনুগামী হিসেবে পরিচিত, কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ও তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিঞা। কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তালিকা প্রকাশের পর দেখা যায় গতবারের জয়ী ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। আর এরপর থেকেই দিকে দিকে কোথাও বিধায়কের গলায় শোনা যাচ্ছে অভিমানের সুর, তো কোথাও চলছে ক্ষোভ-বিক্ষোভ। এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জেলায় জেলায় ভোটের প্রচারও শুরু করেছেন প্রার্থীরা। 

Continues below advertisement

জল্পনা ছিল আগেই। আর সেই মতোই বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী।একসময়ে শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃণ্ময় কাশ্যপী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন। এর আগে গত বছর নভেম্বরে তৃণমূলে তাঁরা অবহেলিত, অপমানিত বলে দাবি করেন কাউন্সিলর। তখনই ঘোষণা করেন শিবির বদলের বিষয়ে। এমনকী তাঁদের ইছাপুরের বাড়িতে হাজির হন বিজেপি নেতা অর্জুন সিং। সেই ঘটনার কয়েক মাস পরই স্বামীকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর। 

প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী ঊজ্জ্বল চট্টোপাধ্য়ায়।তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে কেউ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন, তো কেউ পানীয় জলের সমস্য়া নিয়ে সরব হলেন। যদিও তৃণমূল প্রার্থীর সাফাই, এক সঙ্গে তো সব কাজ করা সম্ভব না। এদিকে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা।