ভাঙড় : ভোটের মুখে ভাঙড়ে কি তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ছে ? কারণ, আরাবুল ইসলামের পাশে দাঁড়িয়ে সওকত মোল্লাকেই আক্রমণ করেছেন কাইজার আহমেদ। সওকতের সঙ্গে বিজেপির যোগাযোগের অভিযোগ তুলেছেন তিনি। 'আমার অবস্থান কী, ১৯ তারিখের মধ্যে জানিয়ে দেব' বলে মন্তব্য করেন তিনি। দলীয় প্রার্থীকেই আক্রমণে তৃণমূল নেতা কাইজার।

Continues below advertisement

কাইজার বলেন, "আরাবুলদা কী করবেন... দলের কাছে আবেদন নিবেদন করে জায়গা পাননি। দল ওঁকে গুরুত্ব দেয়নি। বাধ্য হয়ে..উনি তো রাজনীতির লোক। অনেক দিন থেকে রাজনীতি করছেন। শেষ বয়সে একটা চান্স নিয়েছেন। যে আর একবার এমএলএ হব। সেইজন্য দিয়েছে হয়তো। সওকতও তো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছিলেন। হেরে গেলেও বিজেপিতে চলে যাবেন। যদি সরকার চেঞ্জ হয়। এটা আমার কাছেও খবর আছে। আর কিছুদিন যাক। এক-দু'দিন যাক, তারপর আমি জানিয়ে দেব। ১৯ তারিখের মধ্যে জানিয়ে দেব আমার স্ট্যান্ড কী আছে।" 

এদিকে, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাকে এবার ভাঙড় বিধানসভার তৃণমূল প্রার্থী করা হয়েছে। কিন্তু, সওকতকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছে দলীয় কর্মীদের একাংশ। তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামকে বহিরাগত বলে বিক্ষোভ শুরু হয়েছে। ক্যানিং পূর্ব থেকে তাঁর নাম প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই ক্যানিংয়ের জীবনতলায় বিক্ষোভ। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপর আজও এলাকায় উত্তেজনা রয়েছে।

Continues below advertisement

এ প্রসঙ্গে সওকত মোল্লা বলেন, "সর্বভারতীয় নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দাদা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেছেন। গতকাল থেকে সমস্যা হচ্ছে। তাই আমি এ বিষয়ে দাদার সঙ্গে কথা বলব। কথা বলে তারপরে যা যা সিদ্ধান্ত নেওয়ার নেব। মানুষই তো আমাদের সবকিছু। নিশ্চিতভাবে দিদির সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলে তারপরে যা পরবর্তী পদক্ষেপ নেওয়ার নেব। আমি মনে করি...সকলকে অনুরোধ করব, দল প্রার্থী ঠিক করেছে। এটা নিয়ে তাঁদের যে আবেগ বা কথাবার্তা নিশ্চিতভাবে সেগুলো আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব। আমার দিদিকে বলব। তারপরে যেটা করার সেটা করব।" গতকাল প্রার্থীতালিকা ঘোষণা করে তৃণমূল। ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তারা। তালিকায় যেমন অনেক নতুন মুখ জায়গা করে নিয়েছে, ঠিক তেমনই কাঁচি পড়েছে একাধিক পুরনো মুখে।