কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ। নির্ভয় ভোট দিচ্ছেন মানুষ। তারই ছবি ধরা পড়েছে পরিসংখ্য়ানেও। হাওড়ায় ভোট পড়েছে ১৭.৭৬%, উত্তর কলকাতায় ভোট পড়েছে ১৭.২১%, দক্ষিণ কলকাতায় ভোট পড়েছে ১৬.৮১%, নদিয়ায় ভোট পড়েছে ১৮.০৫%, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ১৭.৮১%, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে প্রায় ২১ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ১৭.২৫%।দক্ষিণ কলকাতায় সকালের কয়েক ঘণ্টার মধ্য়ে ১৬ শতাংশের ওপর ভোট পড়ছে, সাম্প্রতিক সময়ে বাংলায় নির্বাচনের ইতিহাসে এমনটা হয়েছে বলে মনে পড়ে না।
প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ১৮২টি বুথে ভোট হয়েছিল মোট ৯৯ শতাংশ। সেই দফায় উত্তর দিনাজপুরের চোপড়া ও মুর্শিদাবাদের রানিনগরে মোট ১১টি বুথে ৯৯ শতাংশের বেশি ভোট পড়েছিল। যা এক কথায় রেকর্ড বলা চলে। এবারের বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয়, তার জন্য প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার মতোই বুথে বুথে কড়া নিরাপত্তা। এবার দু দফাতেই নজিরবিহীন ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটের মুখে সক্রিয় একাধিক কেন্দ্রীয় এজেন্সিও। ইডি থেকে ইনকাম ট্য়াক্স, এবার, দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। নাশকতা, সন্ত্রাসবাদী হামলা বা দেশের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এমন ক্ষেত্রে তদন্তের ভার যে সংস্থার হাতে, সেই NIA-কে এবার নামানো হয়েছে ভোটের মধ্য়ে।
আরও পড়ুন: 'এক্তিয়ার বহির্ভূত কাজ করছে...' কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের
এদিন ভোটদান পর্ব শুরুর আগেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্য়ায়কে সতর্ক করল পুলিশ। নির্দিষ্ট সংখ্যার বাইরে জমায়েত। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করল পুলিশ। ৪ জনের বেশি জমায়েতে 'না' পুলিশের। ছুটির মেজাজে গল্প করছিলাম, পুলিশের যে কী অসুবিধা হল কে জানে? মন্তব্য কার্তিক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কৌস্তভ বাগচীর
তৃণমূল টাকা দিয়ে ভোট কিনছে, অভিযোগ বারাকপুর বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর। অভিযোগ ভোটারদের ভয় দেখানো হচ্ছে তৃণমূল টাকা দিয়ে ভোট কিনছে, অভিযোগ বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর। ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিয়োগ কৌস্তভের। তিনি বলছেন যে এগুলো করে কিছুই করতে পারবে না তৃণমূল। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশাবাদী যে তিনিই ভোটে জয় পাবেন। মানুষ তাঁর পাশেই আছেন।
