কলকাতা: ভোট গণনার আগের দিন হুঙ্কার দিলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'সব জায়গায় বাহিনী থাকবে, বিজেপির এজেন্টরা থাকবে, ২০২১ সালের পুনরাবৃত্তি হবে না। মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, জনাদেশ লুঠ হবে না। মানুষের জনাদেশকে যাতে লুঠ করা যায়, তার জন্য মানুষেরই দেওয়া কড়ের টাকা নিয়ে যাঁরা সুপ্রিম কোর্টে গিয়েছেন। আদালত তাঁদের জবাব দিয়েছে। ভবিষ্যতেও মানুষ তাঁদের জবাব দেবে। জনবিরোধী সিদ্ধান্তকে বাঁচিয়ে রাখার জন্য কী পরিমাণ অর্থ খরচ করেছিল এই সরকার। আর নতুন সরকার এসে কত পরিমাণ টাকা খরচ করেছিল এই সরকার, তা প্রকাশ করা হবে ১৫ দিনের মধ্যে।'

Continues below advertisement

স্ট্রংরুম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন দলের কর্মী, সমর্থকদের। ইতিমধ্যেই গণনায় তৃণমূলের লোডশেডিং আশঙ্কা করেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার নির্দেশের পর ময়দানে তৃণমূল প্রার্থীরা। জলপাইগুড়িতে গণনাকেন্দ্রের সামনে ট্রান্সফর্মার পাহারা তৃণমূলকর্মীদের। এই ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রী যেন এটুকুই লক্ষ রাখুন যে এবার যেন ভবানীপুরে লোডশোডিং না হয়। এবার ভবানীপুরে যতই আলো জ্বলুক না কেন, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না এবার।'

বিজেপির ভাল ফলের বিষয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। শমীক ভট্টাচার্য বলছেন, 'আমি বারবার বলছি সব প্রত্যাশা বুক চিরে এক অপ্রত্যাশিত ফল অপেক্ষা করছে আগামীকালের জন্য। আর যে ফলাফল আমরা বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে, তার সঙ্গে কোনও মিল থাকবে না।'

Continues below advertisement

এদিকে, কাল ভোটগণনা, কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম। ব্যারিকেড দিয়ে ঘেরা, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে স্ট্রং রুম গুলো সব। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় দু'মানুষ উঁচু গার্ডরেল তৈরি করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। সাখাওয়াত মেমোরিয়ালেও নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত। দুর্গাপুরে পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয়েছে যে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। এদিকে, যাদবপুরের এপিসি কলেজে গণনাকেন্দ্র পরিদর্শনে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশের পরই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাস কাল ভোট গণনা। তৃণমূলনেত্রীর বার্তার পরেই ক্যাম্পাসের গেটের সামনে ট্রান্সফর্মার পাহারা তৃণমূল কর্মীদের। এদিন, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্ট্রং রুম পরিদর্শনে ফিরহাদ হাকিম বলেছেন,  'মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আগের থেকে বেশি মার্জিনে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে।'