ভবানীপুর, কলকাতা : হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই নজরে ছিল ভবানীপুর কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য, ভবানীপুরের পাশাপাশি, নন্দীগ্রামেও ৯০০০ - এর বেশি ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। পরাজিত তৃণমূলের পবিত্র কর। 

Continues below advertisement

রাজ্যে এবার গেরুয়া ঝড়। পদ্মফুল ফুটেছে বেশিরভাগ জেলায়। অনেক জায়গায় কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এবং ভবানীপুর, ২ কেন্দ্রেই শুভেন্দু অধিকারী লড়বেন, একথা জানার পর থেকেই এই দুই বিধানসভা কেন্দ্রে নজর ছিল সকলের। নন্দীগ্রাম শুভেন্দুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের পবিত্র কর। ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসে টিকিট পান এই প্রার্থী। শোনা যায়, শুভেন্দুর হাত ধরেই একদা বিজেপিতে গিয়েছিলেন এই পবিত্র কর। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এই প্রার্থীকে হারিয়েছেন শুভেন্দু। 

রূপা গঙ্গোপাধ্যায় জয়ী, সোনারপুর দক্ষিণে হারালেন তৃণমূলের লাভলি মৈত্রকে 

Continues below advertisement

এর আগের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সম্মুখ সমর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর। সেই ভোটে জিতেছিলেন শুভেন্দু। মমতা অভিযোগ করেছিলেন 'লোডশেডিং' করে হারানো হয়েছে তাঁকে। এবারের ভোটেও বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে 'লোডশেডিং' বিতর্ক। তবে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন শুভেন্দু অধিকারী। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে। 

এবারের বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে ২ দফায়। গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। অবশেষে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ, ৪ মে।