কলকাতা: বুধবার ভোট (Assembly Election) তার আগে শেষলগ্নে নির্বাচনী প্রচার সারলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah)। এদিন একাধিক জায়গায় সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বেহালার সভা থেকে এদিন ফের দাওয়াই হুঁশিয়ারি দিলেন অমিত শাহ।
কী বলেছেন তিনি?
ভোটে অশান্তি করলে ফের উল্টো ঝুলিয়ে সিধে করার দাওয়াই অমিত শাহের। 'দ্বিতীয় দফার ভোটে হাত লাগালে ৪ মে-র পর জেলের ভিতরে থাকতে হবে। ৫ তারিখের পর কাউকে হেনস্থা করলে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে', বেহালার রোড-শো থেকে হুঙ্কার অমিত শাহের।
গুন্ডাগিরি নিয়ে সতর্কবার্তা
এর আগেও গুন্ডাগিরি নিয়ে সুর চড়িয়েছেন অমিত শাহ। তিনি বলেন, 'মমতা দিদি কী চান? গুন্ডাদের গলায় লাগাব আর জি কর, সন্দেশ ল কলেজ , দুর্গাপুর । পছন্দ হলে ঘরে আলুপোস্ট খাওয়ান। আমরা জেলে ভরব। মমতা নির্লজ্জ হয়ে বলছে, ৭ টার পর মহিলারা রাস্তায় বেরোবেন না। লজ্জা করুন, মহিলা হয়ে মহিলাদের বেরোতে নিষেধ করছেন'।
শাহের কথায়, 'সরকার হলেই ২ সালে জংলি নদীতে পুল। বালু মাফিয়া, সিন্ডিকেট বন্ধ হবে। ৫ তারিখ সরকার বানিয়ে দিন সিন্ডিকেট সমাপ্ত। দিদির গুন্ডারা ভোটে ভয় দেখাত, এবার কেউ গুন্ডা আসবে না। কান খুলে শোনে নাও, ২৯ তারিখ সমস্যা করলে ৫ তারিখ, উল্টো করে সোজা করা হবে'।
আগেও সাবধানবাণী?
এদিকে, দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী যারা জনতার মন পড়তে পারেনি, তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। অন্যদিকে, তেহট্টর সভা থেকে অমিত শাহর দাবি, প্রথম দফাতেই ১১০টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
