রুমা পাল, কলকাতা: বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে বাদের তালিকায় ৪৫ শতাংশের বেশি নাম। সোমবার গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করতে শুরু করল নির্বাচন কমিশন। 

Continues below advertisement

প্রথম পর্যায় প্রথম দফার ১৫২ টি আসন এর বুথ ভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করতে শুরু করল কমিশন। নির্বাচন কমিশন ও CEO দফতরের ওয়েবসাইট এ ইতিমধ্যই চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাচ্ছে। এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ এর পর কত ভোটার যুক্ত হল, বিচার বিভাগ এর নিষ্পত্তি এর পর নির্দিষ্ট বুথে কত নাম বাদ গেল? ফর্ম ৬ এর মাধ্যমে কত নাম যুক্ত হল? 

কমিশন এর তরফে বুথ ভিত্তিম তার হিসেব করে বুথ ভিত্তিক তার চূড়ান্ত তালিকা প্রকাশ করতে শুরু করল কমিশন। সেই বুথে কত জন এর নাম বিচার বিভাগ ডিলিট করেছে তার ও নাম প্রকাশ করল কমিশন।

Continues below advertisement

কিভাবে দেখা যাবে এই তালিকা? 

প্রথম নির্বাচন কমিশন বা CEO দফতরের ওয়েবসাইট এ যান। ওয়েবসাইট এ গিয়ে SIR FINAL ROLL REV 2 "  গিয়ে ক্লিক করুন। 

করলেই নিজের বিধানসভা, নিজের বুথ ক্লিক করুন। 

করলেই সেই বুথে কারা ভোটার তার তালিকা চলে আসবে।

সেই তালিকা তেই কারা ভোটার ও কারা বিচার বিভাগ এর নিষ্পত্তিতে ডিলিটেড সেটা দেখা যাবে। 

বুথ এর তালিকার একদম শেষ পাতায় দেখা যাবে সেই বুথে চূড়ান্ত কত ভোটার হল?

এইভাবেই নির্বাচন কমিশন হিসেব করে দেখিয়েছে সেই বুথে কত ভোটার হল চূড়ান্ত. একদম ডানদিক এর কলাম এর চূড়াxন্ত সংখ্যা লেখা আছে।সেখানে এটাও লেখা আছে বিচার বিভাগ এ কত বাদ গেল।

কমিশন অবশ্য জানিয়েছে, বিচারাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেলেও সেগুলিতে ই-স্বাক্ষর করা হয়নি। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু নাম যোগ হতে পারে।