কলকাতা : মঙ্গলবার ২৯৪ টি কেন্দ্রেই প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই হচ্ছে সাংবাদিক বৈঠক। প্রথম থেকেই একেবারে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী। বিজেপির উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন তিনি। বললেন, 'এত ভয় পাচ্ছে কেন বিজেপি? শুভবুদ্ধির উদয় হোক'। প্রার্থী ঘোষণার আগেই বলে দিলেন, আগে যা আসন পেয়েছিল, তার থেকেও কম পাবে বিজেপি। প্রত্যয়ের সঙ্গে বললেন, ২০২৬-এর ভোটে ২২৬-এর বেশি আসন পাব। অর্থাৎ আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কালিম্পং, কার্শিয়ং, দার্জিলিং অনীত থাপার দলকে ছেড়ে দিয়েছে তৃণমূল। বাকি ২৯১টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক লপ্তে সবকয়টি আসনের প্রার্থীর নামই ঘোষণা করে তৃণমূল। বলেন,'আমরা আধাআধি করি না, যাদের দিতে পারব না, অ্যাডজাস্ট করে দেব'। এবার প্রার্থীতালিকায় বহু নতুন নাম এসেছে। বহু পুরনো নাম বাদ পড়েছে। রয়েছেন সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রর নাম। জল্পনায় থাকা অনেক নাম নেইও তালিকায়।
২০২১ এ ২০১৬-র থেকেও বেশি আসনে জিতে, টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০১১-র বিধানসভা ভোটে ১৮৫টি আসনে জিতে বাম শাসনের পতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটে তিনি ২১১ টি আসনে জেতেন। দুই বছর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, ১৬৪টি আসনে এগিয়েছিল তৃণমূল। আর দুই বছরের মধ্যে বিধানসভা ভোটে ২১৪টি আসন ঝুলিতে পুরে পুরনো যাবতীয় রেকর্ড ভেঙে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার তাঁর প্রত্যয় ২২৬-এর বেশি আসন পাবে তৃণমূল। এখন দেখার আগামী ৪ মে জয়ের হাসি হেসে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরেন কিনা ।
দেখে নিন কলকাতার তৃণমূলের প্রার্থীতালিকা
কলকাতা জেলা ভবানীপুর- (তৃণমূল প্রার্থী)- মমতা বন্দ্যোপাধ্যায়রাসবিহারী (তৃণমূল প্রার্থী)- দেবাশিস কুমারবালিগঞ্জ (তৃণমূল প্রার্থী)- শোভনদেব চট্টোপাধ্যায়কলকাতা বন্দর (তৃণমূল প্রার্থী)- ফিরহাদ হাকিমচৌরঙ্গি (তৃণমূল প্রার্থী)- নয়না বন্দ্যোপাধ্যায়এন্টালি (তৃণমূল প্রার্থী)- সন্দীপন সাহাবেলেঘাটা (তৃণমূল প্রার্থী)- কুণাল ঘোষজোড়াসাঁকো (তৃণমূল প্রার্থী)- বিজয় উপাধ্যায়শ্যামপুকুর (তৃণমূল প্রার্থী)- শশী পাঁজামানিকতলা (তৃণমূল প্রার্থী)- শ্রেয়া পাণ্ডেকাশীপুর-বেলগাছিয়া (তৃণমূল প্রার্থী)- অতীন ঘোষ
