কলকাতা: বৃহস্পতিবার শুরু হল হাইভোল্টেজ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) প্রথম দফা। ১৫২টি আসনে আজ ভোট হয়েছে। সেদিনই কৃষ্ণনগরে সভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি বলেন, '৫০ বছরে এমন সন্ত্রাস-মুক্ত ভোট দেখিনি। শান্তিপূর্ণ ভোট করাতে সফল কমিশন। পশ্চিমবঙ্গে পরিবর্তনের আঁধি চলছে। এই উৎসাহ ভরসার, বিদায় নিচ্ছে ভয়। কমিশনেরকে ধন্যবান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এটা কমিশনের বড় সাফল্য, এখানকার সরকারি কর্মীরাও শান্তিপূর্ণ ভোটদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ভোটদানও পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে।'

Continues below advertisement

মোদি বলেন, 'যাঁদের কণ্ঠরোধ করা হয়েছিল, তাঁরা এখন বলছেন পাল্টানো দরকার। গলি থেকে পাড়া, সবাই বলছেন, পাল্টানো দরকার। যেখানে বেশি ভোট পড়ে, সেখানে বিপুল ভোট পায় বিজেপি। ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় উৎসব। অনেক জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। তৃণমূলের বিদায় নিশ্চিত, কৃষ্ণনগরের সভায় হুঙ্কার মোদির।

প্রধানমন্ত্রী বলেন, 'সবাই বলছে ভয় Out, ভরসা In, বিজেপিকে ভোট দিন। ১৫ বছর ধরে কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তৃণমূল। পশ্চিমবঙ্গের এখনও সব ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছয়নি। ক্ষুদ্ধ ও মাঝারি শিল্পে বিনিয়োগের কথা বলেছিল তৃণমূল সরকার। কিন্তু কোনও বিনিয়োগ হয়নি, একের পর এক সংস্থা রাজ্য ছেড়ে চলে গেছে। তৃণমূলের মহা-জঙ্গলরাজের পতন হবেই। দুর্নীতি ও অত্যাচারীদের হিসেব হবে। যারা লুঠ করেছে, সব টাকা ফেরত দিতে হবে'। 

Continues below advertisement

মোদি বলেন, 'সব কা সাথ, সব কা বিকাশ, সব কা হিসাব। নির্মম তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের সঙ্গে রয়েছে। ৪ মে-র পর পশ্চিমবঙ্গে নিরাপত্তার নতুন গ্যারান্টি। সিন্ডিকেট দিয়ে চলছে পশ্চিমবঙ্গকে লুঠ। বিজেপি এসে রাজ্যের স্বাস্থ্য ফেরাতে চায়'। 

এদিন মোদি বলেন, 'আজ আমি ১০ গ্যারান্টি দিচ্ছে, মা-বোনেদের উপর অত্যাচার হলে কড়া শাস্তি, বাংলার পুলিশে প্রচুর মহিলাকে নেওা হবে, মাতৃশক্তি ভরসা কার্ডে বছরে ৩৬ হাজার টাকা পাবে মহিলারা, বাংলার বিজেপি সরকার মেয়েদের গ্রাজুয়েশেনর জন্য ৫০ হাজার টাকা দেবে, গর্ভবতীদের ২১ হাজার টাকা দেওয়া হবে, বাংলা বিজেপি শিশুদের পুষ্টির জন্য ৩৬ হাজার টাকা দেবে, সুকন্য়া সমৃদ্ধি যোজনার মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করা হবে, মহিলাদের স্বরোজগারের ২০ লক্ষ পর্যন্ত মুদ্রা লোন দেওয়া হবে, বাংলার মেয়েদের আয়ুস্মান যোজনারয় ৫ লক্ষ পর্যন্ত বিনামূল্যচিকিৎসা সার্ভাইক্যাল ক্যানসারের টিকা বিনামূল্য, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বিনামূল্যে ঘর। এটা মোদির ১০ গ্যাারান্টি'।