Bengal Election 2026 Phase 2 Polling Live Updates: পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান, ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি
West Bengal Assembly Election Phase 2 Live: ভোট সংক্রান্ত প্রতি মুহূর্তের খবর। দেখে নিন একনজরে।

প্রেক্ষাপট
আজ দ্বিতীয় তথা শেষ দফায় ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট। প্রথম দফায় ৯৩%, কালও বজায় থাকবে রেকর্ড ভোটিং? ২০২১-এর তুলনায় প্রথম দফায় এবার ১৭ লক্ষ কম ভোটার। তাও ২০২১-এর তুলনায় প্রথম...More
পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান। ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি। ভোটিংয়ে দক্ষিণকে ছাপাল কলকাতা উত্তর। দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলিতে ৯১ শতাংশেরও বেশি ভোটদান।
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বাম্পার ভোট পড়ল । নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় এরাজ্য়ে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯১.৬৬ শতাংশ। আর ২ দফা মিলিয়ে সার্বিক ভোটদানের হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।
কেতুগ্রামে বুথের কাছে বোমা, গেল NIA। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথের কাছেই বোমা উদ্ধার
পিপলস পালস-এর এক্সিট পোল
বিজেপি- ৯৫-১১০
তৃণমূল-১৭৭-১৮৭
বাম+ - ০-১
কংগ্রেস- ১-৩
পোল ডায়েরি-র এক্সিট পোল
বিজেপি- ১৪২-১৭১
তৃণমূল- ৯৯-১২৭
কংগ্রেস-৩-৫
সিপিএম-২-৩
অন্যান্য- ০-১
ম্যাট্রিজ-এর এক্সিট পোল
বিজেপি- ১৪৬-১৬১
তৃণমূল- ১২৫-১৪০
অন্যান্য- ৬-১০
চাণক্য স্ট্র্যাটেজি-র এক্সটি পোল
বিজেপি- ১৫০-১৬০
তৃণমূল- ১৩০-১৪০
কংগ্রেস- ২-৪
অন্যান্য-৪-৬
প্রজা পোল অ্যানালেটিক্স-এর এক্সিট পোল
বিজেপি- ১৭৮-২০৮
তৃণমূল- ৮৫-১১০
অন্যান্য- ০-৫
ভোটিংয়ে প্রথম দফাকেও টেক্কা দিল দ্বিতীয় দফা
দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
পূর্ব বর্ধমান: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯২%
হুগলি, নদিয়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
উত্তর ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
দক্ষিণ ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
হাওড়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%
কলকাতা দক্ষিণ: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%
কলকাতা উত্তর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৮%
বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%।
চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের অভিযোগের পর বিজেপির ক্যাম্প ভাঙচুর, অভিযোগ দেবাংশুর। তৃণমূলই লোক জড়ো করেছিল, পাল্টা দাবি বিজেপির।
উত্তর দমদমে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ । ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুথের কাছেই 'হামলা'। অভিযুক্তকে গ্রেফতারের দাবি উত্তর দমদমের বিজেপি প্রার্থীর।
দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত নবদ্বীপ। নবদ্বীপের ৩৩ নম্বর বুথে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
'আগে যা হয়নি, যা কল্পনাও করা যায়নি, এবার তা হচ্ছে'। 'এবার ভয়মুক্ত ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গ'। উত্তরপ্রদেশের সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর।
প্রথম দফার ১৬ জেলার ১৫২টি কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৬২% ভোটিং। ২০২১ সালের তুলনায় প্রথম ছ'ঘণ্টায় প্রায় ১০ শতাংশ।
প্রথম দফায় বেশি ভোটের ট্রেন্ড দ্বিতীয় দফাতেও
দ্বিতীয় দফায় প্রথম ৬ ঘণ্টাতেই ভোট পড়ল ৬১%
২০২১-এ এই ৭টি জেলায় ভোট পড়েছিল ৮১%
২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২%
প্রথম ৬ ঘণ্টাতেই ভোটদানের হার ২০২১-এর তুলনায় ১০% বেশি
২০২১-এ প্রথম ৬ ঘণ্টায় ভোট পড়েছিল ৫১%, এবার ৬১%
২০২১-এর তুলনায় প্রথম ৬ ঘণ্টাতেই কলকাতায় ২০% বেশি ভোটিং ---
কলকাতা উত্তর: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
কলকাতা উত্তর: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং
কলকাতা দক্ষিণ: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৮%
কলকাতা দক্ষিণ: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং
দঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%
দঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪৮% ভোটিং
উঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%
উঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫২% ভোটিং
পূর্ব বর্ধমান: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬৭% ---
পূর্ব বর্ধমান: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৯% ভোটিং ----
হুগলি: দুপুর ১টা পর্যন্ত পড়ল ৬৫% ভোট
হুগলি: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৫৮%
হাওড়া: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬১%
হাওড়া: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৪% ভোটিং
------------------------
দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল ৬১%
কলকাতা উত্তর: ৬০%, কলকাতা দক্ষিণ: ৫৮%
হুগলি: ৬৫%, হাওড়া: ৬১%
উত্তর ২৪ পরগনা: ৫৯%, দক্ষিণ ২৪ পরগনা: ৫৯%,
পূর্ব বর্ধমান: ৬৭%, নদিয়া: ৬১%
উত্তর দমদমে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৬ নং ওয়ার্ডে বিজেপি সমর্থক অর্পন পালের উপর হামলার অভিযোগ। তৃণমূলের সৌরভ সরকারের দিকে আঙুল।
দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত নবদ্বীপ। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
মধ্যমগ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। বুথের মধ্যেই প্রভাবিত করার অভিযোগে সরব ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন।
বুথে ঢুকে তৃণমূল এজেন্টকে বের করে দেওয়ার দাবি ISF প্রার্থীর। মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি ২৯২ নম্বর বুথে উত্তেজনা। প্রার্থীর অভিযোগে তৃণমূল এজেন্টকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। প্রভাবিত করার অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল এজেন্টের।
ক্যানিং পশ্চিম কেন্দ্রে উত্তেজনা। তৃণমূলের পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ। হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে বুথের সামনে বিক্ষোভ তৃণমূলের।
মানুষ ভোট দিতে আসছেন। SIR তাড়া করছে মানুষকে। ভাবছেন, নির্বাচনে অংশ না নিলে, আগামী দিন নাগরিকত্ব নিয়ে সঙ্কট দেখা দেবে: অধীর রঞ্জন চৌধুরী
মন্তেশ্বরেও EVM-বিতর্ক। টেপ দিয়ে ঢাকা তৃণমূল বোতাম!
প্রথম দফার ১৬ জেলার ১৫২টি কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৬২% ভোটিং। ২০২১ সালের তুলনায় প্রথম ছ'ঘণ্টায় প্রায় ১০ শতাংশ।
প্রথম দফায় বেশি ভোটের ট্রেন্ড দ্বিতীয় দফাতেও
দ্বিতীয় দফায় প্রথম ৬ ঘণ্টাতেই ভোট পড়ল ৬১%
২০২১-এ এই ৭টি জেলায় ভোট পড়েছিল ৮১%
২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২%
প্রথম ৬ ঘণ্টাতেই ভোটদানের হার ২০২১-এর তুলনায় ১০% বেশি
২০২১-এ প্রথম ৬ ঘণ্টায় ভোট পড়েছিল ৫১%, এবার ৬১%
২০২১-এর তুলনায় প্রথম ৬ ঘণ্টাতেই কলকাতায় ২০% বেশি ভোটিং ---
কলকাতা উত্তর: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
কলকাতা উত্তর: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং
কলকাতা দক্ষিণ: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৮%
কলকাতা দক্ষিণ: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪০% ভোটিং
দঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%
দঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৪৮% ভোটিং
উঃ ২৪ পরগনা: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৯%
উঃ ২৪ পরগনা: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫২% ভোটিং
পূর্ব বর্ধমান: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬৭% ---
পূর্ব বর্ধমান: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৯% ভোটিং ----
হুগলি: দুপুর ১টা পর্যন্ত পড়ল ৬৫% ভোট
হুগলি: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৫৮%
হাওড়া: দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬১%
হাওড়া: ২০২১-এ দুপুর ১টা পর্যন্ত ৫৪% ভোটিং
------------------------
দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল ৬১%
কলকাতা উত্তর: ৬০%, কলকাতা দক্ষিণ: ৫৮%
হুগলি: ৬৫%, হাওড়া: ৬১%
উত্তর ২৪ পরগনা: ৫৯%, দক্ষিণ ২৪ পরগনা: ৫৯%,
পূর্ব বর্ধমান: ৬৭%, নদিয়া: ৬১%
দুপুর ১টা পর্যন্ত ৬১ শতাংশ ভোট পড়ল। ভোট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, কোয়েল মল্লিক, অঙ্কুশ হাজরাও। ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়।
'প্রচুর বাংলাদেশি মুসলমানকে এনে রেখেছিল, যাদের নাম ভোটার লিস্টে নেই। ডিলিট হয়ে গিয়েছে। উস্কাচ্ছিল। আমিও ধৈর্য সহকারে অ্যালাও করছিলাম ১০-১৫ মিনিট। তার পর তাড়া করে কালীঘাটের নালায় ফেলে দিয়ে এসেছি', কালীঘাটের বিক্ষোভ-অশান্তি নিয়ে বললেন শুভেন্দু অধিকারী।
ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর নিয়ে কটাক্ষ অধীর চৌধুরীর।
দুপুর ১টা পর্যন্ত ৬১ শতাংশ ভোট পড়ল।
বরানগরে BLO-দের সঙ্গে বচসায় জড়ালেন সজল ঘোষ। বলতে শোনা গেল, "আপনাদের তো বুথে থাকা দরকার! দুঃস্থ মহিলাকে নিতে যাওয়া আপনার কাজ নয়। আপনার তো গেটে থাকা উচিত। এর থেকে তো গন্ডগোল হয়ে যাবে! ভুয়ো ভোটার ঢুকে পড়লে কী হবে? সরকারি চাকরি করেন স্যর! ভুল হচ্ছে।" সজলের দাবি, গেট থেকে ১০ মিটার দূরে গোল হয়ে গল্প করছেন BLO-রা। তাঁর বক্তব্য "হয় ক্যালাসনেস, নইলে ষড়যন্ত্র।"
পানিহাটিতে EVM-এ BJP-র বোতামে কালি লাগানো। ভোটগ্রহণ বন্ধ। ২০৯ নম্বর বুথের ঘটনা। চরম উত্তেজনা।
বাসন্তীর ৭৬ নম্বর বুথের সামনে উত্তেজনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের। ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজীর বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ভোটারদের বিক্ষোভ। রাজা গাজীর বাড়ি থেকে দুই যুবককে আটক। আটক যুবকদের ছাড়ানোর দাবিতে বিক্ষোভ।
শুভেন্দু অধিকারীকে দেখে 'জয় বাংলা' স্লোগান। তিনি বললেন, 'ভোটের দিন এসব করতে নেই।' তার পরই পরিস্থিতি তেতে ওঠে। ফোন করে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বলেন শুভেন্দু।
হিন্দু হিন্দু ভাই-ভাই, কালীঘাটে স্লোগান শুভেন্দু অধিকারী। 'জয় শ্রীরাম' স্লোগান তুলে এগোচ্ছেন সমর্থকদের মুখে নিয়ে। যাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন, তাঁদের 'বাংলাদেশি মুসলমান' বললেন শুভেন্দু।
'মমতা বন্দ্যোপাধ্য়ায় এত ঘুরছেন, আর উনি এখানে এসে মেয়েদের উপর লাঠিচার্জ করাচ্ছেন। ক্ষমতায় নেই তাতেই এমন করছেন, ক্ষমতায় এলে কী করবেন?', বলছেন স্থানীয়দের একাংশ। শুভেন্দু অধিকারীকে ঘিরে দফায় দফায় অশান্তি। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়।
কালীঘাটে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ, 'চোর', 'জয় বাংলা' স্লোগান। ঢুকল কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করা হল। হাতে বন্দুক উঁচিয়ে ঢুকল কেন্দ্রীয় বাহিনী। রয়েছে কলকাতা পুলিশও।
'উনি এসেছেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিভিন্ন ধরনের কথা বলছেন, ভোটারদের সঙ্গে অশান্তি করছেন। লাইন স্লো করে দেওয়া হচ্ছে। ওঁর সঙ্গে RAF এসে ঝামেলা করছে। শান্তিতে ভোট হচ্ছিল। এখানে সবচেয়ে বেশি ভোট পড়ে। উনি এসে অশান্তি বাঁধান। পাড়ার মা-বোনেরা রেগে গিয়েছেন। আমরা এসে থামানোর চেষ্টা করছি। উত্যক্ত করে বলছেন ভোটটা ঠিক জায়গায় দেবেন। কোনও আক্রমণ হয়নি। মিথ্যে কথা বলছেন উনি। ক্যামেরায় দেখাতে বলুন। উনি প্ররোচিত করছিলেন ভোটারদের', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্যায়
কালীঘাটে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। উঠল 'চোর', 'জয় বাংলা' স্লোগান। সটান অমিত শাহকে নালিশ করলেন শুভেন্দু। ফোন করলেন একের পর এক। বললেন, "২১৭ নম্বর বুথে এখনই কেন্দ্রীয় বাহিনী পাঠান। CRPF পাঠান। আমার উপর হামলা করছে। আমি এখানেই আছি।"
কালীঘাটে শুভেন্দু অধিকারীকে দেখে উত্তেজনা। উঠল 'চোর', 'জয় বাংলা' স্লোগান। শুভেন্দু পাল্টা গিয়ে বললেন, 'মারুন, মারুন'। টেনে সরিয়ে নিয়ে গেলেন নিরাপত্তারক্ষীরা। শুভেন্দু বললেন, 'মুসলমানরা করছে জয় বাংলা। হিন্দুরা জয় শ্রীরাম করছে'।
কালীঘাটে শুভেন্দু অধিকারীকে 'চোর চোর' স্লোগান। শুভেন্দুকে দেখে 'জয় বাংলা' স্লোগানও শোনা গেল। একযোগে বলতে শোনা গেল, 'চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা', 'যতই করো কলকাঠি, আবার জিতবে হাওয়াই চটি'। শুভেন্দু বললেন, 'এরা ভোটার নয়, বহিরাগত'।
'ভোট ভাল হচ্ছে', বললেন শুভেন্দু অধিকারী। চক্রবেড়িয়ার বুথে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ১৫ মিনিট ঘোরেন শুভেন্দু। মমতার কথা উঠলে বলেন, "বসতেই থাকুন। চা খান।"
ভবানীপুের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বুথ মিত্র ইনস্টিটিউশনে শুভেন্দু অধিকারী। সেখানেই প্রতি বছর ভোট দেন মমতা। ২১১ নম্বর-সহ একাধিক বুথে ঘুরছেন তিনি। কীভাবে ভোট দিচ্ছেন দেখছেন। কথাও বলছেন ভোটারদের সঙ্গে। হরীশ মুখার্জি রোডের বুথ মিত্র ইনস্টিটিউশনে। বললেন, "এখানে আমি জিতব। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দেবে, সেখানে আমার লিড বেশি থাকবে।"
ফলতায় EVM-এ বিজেপির বোতামে ব্ল্যাক টেপ? রিপোর্ট তলব কমিশনের। বিজেপিকে ভোট দিতে বাধার অভিযোগ অমিত মালব্যর। 'ফলতার বুথে বিজেপির বোতাম ব্ল্যাক টেপ দিয়ে ঢাকা। এটাই ডায়মন্ড হারবার মডেল', পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। 'একই কায়দায় ডায়মন্ড হারবারে জিতেছিলেন অভিষেক', ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন দাবি অমিত মালব্যর। ফলতার ১৪৪, ১৮৯নং বুথে পুনর্নির্বাচন দাবি বিজেপি নেতার
রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
ভাল EVM নেই, টেপ দেওয়া রয়েছে বলে অভিযোগ ছিল। ফলতায় ছুটে যান বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁকে দেখে চোর স্লোগান তৃণমূল সমর্থকদের। ফলতায় উত্তেজনা, জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেল সিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। জমায়েত হটাতে লাঠি চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে। রাস্তার পাশে ঝোপে পড়ে যান মহিলারা।
অবজার্ভার ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বিভিন্ন জায়গা থেকে অনেক অফিসার নিয়ে আসা হয়েছে, তারা বাংলাকে বোঝে না। গতকাল রাতে পশ্চিমবঙ্গ জুড়ে অত্যাচার করেছে। অবজার্ভাররা থানায় গিয়ে চাপ দিচ্ছেন, তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে। ৭০ নম্বর কাউন্সিলের বাড়িতে গিয়ে CRPF-এর জওয়ানরা গিয়ে আক্রমণ করেছে। কাউন্সিলর বাড়িতে ছিলেন না, কাউন্সিলরের স্ত্রীর ফোন ছিনিয়ে নিয়েছে',
অভিযোগ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ফলতায় উত্তেজনা, জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। বেল সিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে চোর স্লোগান তৃণমূল সমর্থকদের। জমায়েত হটাতে লাঠি চালাতে হল কেন্দ্রীয় বাহিনীকে।
কলকাতার চৌরঙ্গিতে ৩৫.৮৩, এন্টালিতে ৩৬.৫৫, বেলেঘাটা ৩৮.৯৩, জোড়াসাঁকো ৩৮.১৫, শ্যামপুকুর ৩৯.০৫, মানিকতলা ৩৯.৭৫, কাশীপুর-বেলগাছিয়া ৩৮.৫৯ শতাংশ ভোট পড়ল। বেলা ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়ল ৩৭ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪০ শতাংশ। ভবানীপুরে ৩৭ শতাংশ, বন্দরে ৩৬ শতাংশ, রাসবিহারি-৩৮ শতাংশ, হুগলিতে ৪৩.১২ শতাংশ, হাওড়ায় ৩৯.৪৫ শতাংশ, উত্তর কলকাতায় ৩৮.৩৯ শতাংশ, দক্ষিণ কলকাতায় ৩৬.৭৮ শতাংশ, নদিয়ায় ৪০.৩৪ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৮.৪৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৪৪.৪ শতাংশ।
চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্য নির্বাচনী আধিকারিকের নিয়ম অনুযায়ী, ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করা যাবে না। দাগ কাটা রয়েছে। কাল রাতে নতুন নিয়ম জারি করে ২০০ মিটার বলা হয়েছে। রাতের বেলায় নিয়ম পাল্টালে জানানোর দায়িত্ব কাদের? এই ক্যাম্প ৪০০ মিটার দূরে। যেখানে তৃণমূলের লোগো দেখেছে। একটা নয়, ২৭, ২৬, ২৮ নম্বর ওয়ার্ডে ভাঙচুর। এক জন বয়স্ক ভোটারের পকেট থেকে ভোটার কার্ড স্লিপ পড়ে গিয়েছে। সেটা নিয়ে পালিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী? এটা করতে পারে? আমাদের ক্যাম্প ভাঙচুর কেন জিজ্ঞেস করলাম। তার পর গাড়ি ঘুরিয়ে এসে ভেঙে গেল। মহিলাদের জিজ্ঞেস করুন। তাড়া করেছে।" যদিও বিজেপি-র দাবি, তৃণমূলের তরফে জমায়েত করা হয়েছিল। তার দরুণই সকলের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে।
চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্য নির্বাচনী আধিকারিকের নিয়ম অনুযায়ী, ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করা যাবে না। দাগ কাটা রয়েছে। কাল রাতে নতুন নিয়ম জারি করে ২০০ মিটার বলা হয়েছে। রাতের বেলায় নিয়ম পাল্টালে জানানোর দায়িত্ব কাদের? এই ক্যাম্প ৪০০ মিটার দূরে। যেখানে তৃণমূলের লোগো দেখেছে। একটা নয়, ২৭, ২৬, ২৮ নম্বর ওয়ার্ডে ভাঙচুর। এক জন বয়স্ক ভোটারের পকেট থেকে ভোটার কার্ড স্লিপ পড়ে গিয়েছে। সেটা নিয়ে পালিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী? এটা করতে পারে? আমাদের ক্যাম্প ভাঙচুর কেন জিজ্ঞেস করলাম। তার পর গাড়ি ঘুরিয়ে এসে ভেঙে গেল। মহিলাদের জিজ্ঞেস করুন। তাড়া করেছে।"
চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্য নির্বাচনী আধিকারিকের নিয়ম অনুযায়ী, ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করা যাবে না। দাগ কাটা রয়েছে। কাল রাতে নতুন নিয়ম জারি করে ২০০ মিটার বলা হয়েছে। রাতের বেলায় নিয়ম পাল্টালে জানানোর দায়িত্ব কাদের? এই ক্যাম্প ৪০০ মিটার দূরে। যেখানে তৃণমূলের লোগো দেখেছে। একটা নয়, ২৭, ২৬, ২৮ নম্বর ওয়ার্ডে ভাঙচুর। এক জন বয়স্ক ভোটারের পকেট থেকে ভোটার কার্ড স্লিপ পড়ে গিয়েছে। সেটা নিয়ে পালিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী? এটা করতে পারে? আমাদের ক্যাম্প ভাঙচুর কেন জিজ্ঞেস করলাম। তার পর গাড়ি ঘুরিয়ে এসে ভেঙে গেল। মহিলাদের জিজ্ঞেস করুন। তাড়া করেছে।"
বরানগরে সিআরপিএফ-এর সঙ্গে বচসা সায়নদীপ মিত্রের। বুথের ভিতর এত লোক কোথা থেকে এল, জানতে চান সায়নদীপ। তিনি বলেন, "বের করুন সকলকে। এত লোক বুথে এল কী করে?" ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে ভোটগ্রহণ চলছিল। সিপিএম প্রার্থী সায়নদীপের দাবি, কলেজের মেন গেট বন্ধ। অসংখ্য জওয়ান আছে। অথচ কলেজ চত্বরে লোকজন চেয়ারে বসে ভোটারদের নির্দেশ দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তোলেন। পরে কেন্দ্রীয় বাহিনী এসে তুলে দেয় সকলকে।
শ্যামপুকুরে একদিকে তৃণমূল, আর একদিকে বিজেপি। মাঝখানে কেন্দ্রীয় বাহিনী। ১০১ ও ১০২ নম্বর বুথে উত্তেজনা। স্লো ভোটিংয়ের অভিযোগ বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর। পাল্টা বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা পাকানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, লাঠি উঁচিয়ে তাড়া বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাইকে প্রচার কেন্দ্রীয় বাহিনীর।
একবালপুরে উত্তেজনা, ভোটারদের সঙ্গে তুমুল বচসা বিজেপি প্রার্থী রাকেশ সিংহের। তুমুল গালিগালাজ। জানা গিয়েছে, ওই ভোটার ১০০ মিটারের মধ্যে দাঁড়িয়ে ছিলেন। রাকেশ সিংহ এসে তাঁকে জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়ে। সেই নিয়ে পরিস্থিতি তেতে ওঠে। ভোটারের দাবি, "বিজেপি-র গুন্ডা। বৃষ্টিতে ধাক্কা দিচ্ছে। বলছে ভোট দেবে না। আমার ভোট এখানে। আমি মুসলিম। বিজেপি-র গুন্ডারাজ চলছে। এটা বাঙালির। গুন্ডাদের ভোট দেবে না।" কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কার্যত নীরব দর্শক।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
পূর্ব বর্ধমানের গলসিতে উত্তেজনা। জমায়েত হটাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। আমডাঙা খণ্ডশর্করা গ্রামে অ্যাকশন মোডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
১০০ মিটারের মধ্যে জমায়েত দেখলে সরাচ্ছে পুলিশ ও বাহিনী।
রায়দিঘির আন্দারমানি গ্রামে বিজেপি প্রার্থীকে চোর চোর স্লোগান। বিজেপি প্রার্থী পলাশ রানাকে চোর চোর স্লোগান।
তেহট্ট বিধানসভার ফাজিল নগরে ৫ নম্বর বুথে ভোটারকে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
কোনও কৌশল কাজ করবে না। গণনা হলে দেখবেন, আরও ভাল করে ক্ষমতায় ফিরবে তৃণমূল। মানুষকে বলব নির্ভয়ে মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপি-র গুন্ডারা। কিছু গুন্ডা পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে। বাংলাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, রোহিঙ্গা বলে আক্রমণ করা হয়েছে, খাদ্যাভ্যাস নিয়ে আক্রমণ করা হয়েছে, তার জবাব দিতে হবে। যত উত্তরপ্রদেশ, বিহার থেকে লোক আনবেন, যত বাইরের লোক আনবেন, তত পিছনে যাবেন। ৪ তারিখ দেখে নেবেন। সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তৃণমূল। প্রথম দফাও ভাল হয়েছে। সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে আমাদের। চারটে দিন অপেক্ষা করে যান: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভাঙড়ে নৌশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ভাঙড়ের সাইহাটিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। নৌশাদ সিদ্দিকিকে ঘিরে স্লোগান তৃণমূল কংগ্রেসের। শান্তিপূর্ণ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা, আক্রমণ নৌশাদের।
'আগে বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি। এখন বুথে বুথে ঘোরাচ্ছি, সব খেলা শেষ', ভবানীপুরে মমতার অভিযোগের পাল্টা কটাক্ষ শমীক ভট্টাচার্যের।
কাঁচরাপাড়ায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। বুথের ১০০ মিটারের মধ্যে দাড়িয়ে থাকায় বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা। শেষ পর্যন্ত নির্দল প্রার্থীর সঙ্গেও হাতাহাতি তৃণমূল কাউন্সিলরের।
পানিহাটির ১৬৫ নম্বর বুথে উত্তেজনা। পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ।
এজেন্ট বসানো ঘিরে খানাকুলের বুথে উত্তেজনা। রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে ISF-তৃণমূল হাতাহাতি। বুথের সামনেই ISF-তৃণমূল হাতাহাতি। 'ISF এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি। ফর্ম নকল করে তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে তৃণমূল', অভিযোগ ISF-এর। খবর পেয়েই খানাকুলের ISF প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বের করে দেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মানি। ওঁর এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দূরদর্শিতাকেও মানি। হতাশা ফুটে উঠছে। বলছেন এখনও চেয়ারে আছি। মানে আর কয়েক ঘণ্টা পর থেকে উনি যে থাকবেন না, এটা বুঝতে পেরেছেন উনি। আতঙ্ক, ভয় কাজ করছে। তাই এই প্রতিক্রিয়া: শঙ্কুদেব পন্ডা।
বেনজির ভাবে সকাল থেকে ভবানীপুরের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুললেন। তাঁর বক্তব্য, "আমাদের কর্মীদের রাতে মেরেছে। এটা কী গুন্ডারাজ চলছে? দেশ বিক্রি করে দিয়েছে। এভাবে ভোট হয়? এভাবে ভোট হয় না। শান্তিপূর্ণ ভোট হয়। গণতন্ত্রের উৎসব ভোট। কিন্তু গণতন্ত্রের ১২টা বাজিয়ে দিয়েছে। উদ্দেশ্য স্পষ্ট, বিজেপি জোর করে ভোটে কারচুপি করতে চাইছে। আমাদের লোকজন মরতেও প্রস্তুত।"
ভোটের সকালে মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে পরিস্থিতি দেখতে গিয়ে মেজাজ হারালেন। বললেন, "কিছু অবজার্ভার এসেছে বাইরে থেকে। বিজেপি যা বলছে তাই করছে। চক্রবেড়িয়ায় গিয়ে দেখে এসো আমাদের সব পোস্টার খুলে দিয়েছে। এভাবে ভোট হয়? ভোট তো মানুষ দেবেন, পুলিশও নয়, সিকিওরিটিও নয়। আর কয়েকজনকে নতুন এনেছে। তারা যা ইচ্ছে করছে। এলাকায় সন্ত্রাস করছে।" নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা উঠলে ফিরহাদ হাকিম বললেন, "ধূর, কোনও লাভ হবে না। আমরা লড়ে নেব।"
খিদিরপুরে হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী।
খিদিরপুরে হনুমান মন্দিরে শুভেন্দু অধিকারী।
সালকিয়া ও বেলুড়ের বুথে ভোটারদের বিক্ষোভ। ভোট শুরু হয়নি, বুথের দরজা বন্ধ থাকায় বিক্ষোভ ভোটারদের।
কালিকাতলা পঞ্চায়েতের ২০৮ নম্বর বুথে এলাকায়, বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ, বিজেপি কর্মী বিপ্লব মান্নার বাড়িতে স্থানীয় তৃণমূল কর্মী নুর ইসলাম ও মুজিবর শেখের নেতৃত্বে বেশ কয়েকজন। বিজেপি কর্মীর গোটা পরিবারকে ভোট দিতে বারণ করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রাতেই বিজেপি কর্মীর বাড়িতে আসে পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার কারণ নেই। প্রয়োজন হলে, ভোট দিতে গেলে সঙ্গে যাবে পুলিশও।
"পাড়ার ছেলে পাড়ায় বসে আছি। সারাবছর আড্ডা মারি যেমন, তেমনই আড্ডা দিচ্ছি। ওরা বলছে, মেনে নিলাম। এই নির্বাচনে দেখতে পাচ্ছি, পুরো একপেশে...নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপি পক্ষ হয়ে গিয়েছে। কাল থেকে গুন্ডামি চলছে। ভদ্র ছেলেদের অ্যারেস্ট করার চেষ্টা চলছে", বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
"পাড়ার ছেলে পাড়ায় বসে আছি। সারাবছর আড্ডা মারি যেমন, তেমনই আড্ডা দিচ্ছি। ওরা বলছে, মেনে নিলাম। এই নির্বাচনে দেখতে পাচ্ছি, পুরো একপেশে...নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপি পক্ষ হয়ে গিয়েছে। কাল থেকে গুন্ডামি চলছে। ভদ্র ছেলেদের অ্যারেস্ট করার চেষ্টা চলছে", বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
"পাড়ার ছেলে পাড়ায় বসে আছি। সারাবছর আড্ডা মারি যেমন, তেমনই আড্ডা দিচ্ছি। ওরা বলছে, মেনে নিলাম। এই নির্বাচনে দেখতে পাচ্ছি, পুরো একপেশে...নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপি পক্ষ হয়ে গিয়েছে। কাল থেকে গুন্ডামি চলছে। ভদ্র ছেলেদের অ্যারেস্ট করার চেষ্টা চলছে", বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
চেতলার একটি বুথে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন ফিরহাদ হাকিমের সঙ্গে। ভবানীপুর হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র। সকাল সকাল বেরিয়ে পড়লেন তৃণমূলনেত্রী। চেতলায় দায়িত্বে রয়েছেন ফিরহাদ। ভোট কেমন হচ্ছে, তাঁর কাছ থেকে খবর নেন মমতা। গাড়িতে বসে বেশ কিছু ক্ষণ কথা বলার পর বেরিয়ে যান।
দ্বিতীয় দফার ভোট চলাকালীন শান্তিপুরে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার। ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। আজ সকালে গিয়ে দেখা যায়, ভাঙচুর হয়েছে, ভেঙে ফেলা হয়েছে চেয়ার-টেবিলও। আজ ভোরে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।
ঘড়িতে সকাল সাড়ে সাতটা বেজে গেলেও ভোট শুরু হয়নি নিমতলার ১৪০ নম্বর বুথে। এলাকায় উত্তেজনা।
ভাঙড়ে ISF এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, এলাকায় উত্তেজনা। পৌঁছলেন আরাবুল ইসলাম। বললেন, "এজেন্টদের ফর্ম কেড়ে নিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে। মহিলারা ভোট দিতে পারছেন না। আমরা এজেন্ট বসালাম, যাতে ভোট দিতে পারেন সকলে। সওকত মোল্লার রাজত্ব চলছে। ওর রাজ মেনে নেওয়া যাবে না। আমি সব জায়গা দেখছি। ছেড়ে দেব না।"
পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগে পোস্ট প্রধানমন্ত্রীর। 'আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফা। যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এটি অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তি, বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন', সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
ভোটের দিনও ময়দানে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট। ফলতার বিভিন্ন এলাকায় ঘুরছেন অজয় পাল শর্মা। কনভয় নিয়ে বেরিয়ে পড়লেন সকালেই। ডায়মন্ড হারবার, ফলতায় বিপুল কেন্দ্রীয় বাহিনী। সেন্ট্রাল পুলিশের RAF-ও রয়েছে।
কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে হুঁশিয়ারি। তৃণমূল কর্মীদেরও হুঁশিয়ারি। চার জনের বেশি বসা যাবে না বলে জানানো হল।
ঘড়ির কাঁটায় সকাল ৭টা। শুরু হল শেষ দফার ভোটগ্রহণ। শ্যামপুকুরে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত, পুলিশের লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। জমায়েত সরিয়ে দেওয়া হল। মোতায়েন কেন্দ্রীয় বাহিনীও।
IPS অজয় পাল শর্মার কড়া নজরদারির মধ্যেই পরপর অফিসার বদল
ফলতার জয়েন্ট BDO-র পরে ADM-কেও সরিয়ে দিল কমিশন
দঃ ২৪ পরগনার ADM ভাস্কর পালকে সরিয়ে দিল কমিশন
ADMকে ভোটের কোনও কাজে না রাখতে কড়া নির্দেশ কমিশনের
প্রথম দফায় ভোট হওয়া বীরভূমের ADM-কে সরিয়ে দিল কমিশন
বীরভূমের ADM সৌভিক ভট্টাচার্যকেও সরিয়ে দিল কমিশন
শেষ দফার ভোটের আগের রাতেও কড়া কমিশন
দুই জেলার দুই ADM-কে সরাল নির্বাচন কমিশন
নির্বাচনের কাজে দায়িত্বে থাকা ২জন ADM-কে সরাল কমিশন
১জন দক্ষিণ ২৪ পরগনার ADM ভাস্কর পাল
অপরজন বীরভূমের ADM সৌভিক ভট্টাচার্য
'ভোটের কোনও কাজে থাকতে পারবেন না দুই অফিসার'
দুই ADM-কে সরিয়ে নির্দেশ নির্বাচন কমিশনের
বুধবার অর্থাৎ শেষ দফার ভোটে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুধু তাই নয়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে।
তৃণমূল টাকা দিয়ে ভোট কিনছে , অভিযোগ বারাকপুর বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচির। অভিযোগ ভোটারদের ভয় দেখানো হচ্ছে তৃণমূল টাকা দিয়ে ভোট কিনছে, অভিযোগ বারাকপুর বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি, অভিযোগ ভোটারদের ভয় দেখানো হচ্ছে।
নদিয়ার চাপড়ায় উত্তেজনা। বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি এজেন্টকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে। বিজেপি-র প্রার্থীর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে।
বিজেপির এজেন্টের কাছ থেকে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। বারাসাতের ২১৬ নম্বর বুথে শক্তিমন্দির এলাকায় উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিজেপির। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, মিনাখাঁয় উত্তেজনা। ভোট দিতে যেতে বারণ করছে তৃণমূল, অভিযোগ মিনাখাঁর বিজেপি প্রার্থীর। কুলটি থেকে ভিডিও সামনে এসেছে। দলবল নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোটারদের বুথে যেতে বারণ করেন তিনি। ভোটের দিন সকালে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেন। আবারও হুমকি-শাসানির ঘটনা সামনে এল। মিনাখাঁয় তৃণমূল, বিজেপি এবং ISF-এর লড়াই। এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল।
দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে রাজ্যে সক্রিয় হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। নাশকতা, সন্ত্রাসবাদী হামলা বা দেশের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এমন ক্ষেত্রে তদন্তের ভার যে সংস্থার হাতে, সেই NIA-কে এবার নামানো হল ভোটের মধ্য়ে!!! প্রথমেই নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের! এছাড়া ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থেকে শুরু করে কলকাতার কসবা, আনন্দপুর, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, জগদ্দলের মতো এলাকা, নদিয়া, হুগলি ও পূর্ব বর্ধমানের খাগড়াগড়-সহ জায়গায় কড়া নজরদারি শুরু করেছে NIA।
ভোটের আগের রাতে ভাঙড়ে উত্তেজনা, 'আক্রান্ত' ISF . তৃণমূলের বিরুদ্ধে ISF কর্মীদের মারধরের অভিযোগ। এক মহিলা-সহ আহত ৪ আইএসএফ কর্মী। ভাঙড় ২ ব্লকের বিজয়গঞ্জের কোচপুকুর এলাকায় উত্তেজনা। ভোটারদের হুমকি দিচ্ছিল তৃণমূল কর্মীরা, অভিযোগ ISF-এর।
প্রতিবাদ করতে গেলে মারধর, অভিযোগ ISF-এর ।
ভোটের আগে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে 'হুমকি'। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার কালিকাতলায় উত্তেজনা। ২০৮ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ১০ থেকে ১২ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে হুমকি দিয়েছে, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে।
ভোটের আগের সন্ধে ভবানীপুরেই কাটালেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন, খেলেন ছোলামাখা। এরই মাঝে আবার বিস্ফোরক অভিযোগও করলেন তিনি। তাঁর দাবি, তৃণমূল কাউন্সিলর ৭৫০ নকল আঙুল কিনেছেন। ভোটের কালি লাগানোর পর নকল আঙুল খুলে ফেললেই আর কালি দেখা যাবে না।
নির্বাচনের আগের রাতেই উত্তেজনা দেগঙ্গায়। মোটরবাইকে করে আসার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানকে তাড়া করলো আই এফ সমর্থকরা। আই এস এফের অভিযোগ বাইকে চেপে এসে আনিসুর রহমান এলাকায় গরিব মানুষের মধ্যে ভোট পাবার জন্য টাকা বিলি করছিলেন। তাতে বাধা দিয়েছেন গ্রামের মানুষ। তৃণমূল প্রার্থীর দাবি এজেন্টের একটি ফর্ম রাতে বাইকে চেপে পৌঁছে দিতে গেছিলেন।ঘটনাটি ঘটেছে দেগঙ্গার শোয়াই শেরপুরের মোল্লাপাড়ার 68নং booth
গভীর রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না থানার গেটের সামনে মাটিতে বসে স্লোগান, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি চালায়। প্রার্থী বেচারাম মান্নার অভিযোগ, গতকাল রাত থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গায়ে ভয় দেখাচ্ছে।এবং তাদের ধরে এনে থানায় বসিয়ে রেখে ভয় দেখানো হচ্ছে। যাদের নামে কোন অভিযোগ নেই তাদের ও তুলে এনে হয়রানি করা হচ্ছে। এলাকার এক অঞ্চল সভাপতি শ্যামাপদ মন্ডলকে তুলে আনা হয়েছে। সেই কারণেই প্রতিবাদ। বিজেপিকে জেতাবার জন্য নির্বাচন কমিশন অতি সক্রিয় হয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি তৃণমূলের।
নির্বাচন কমিশনের নির্দেশে গন্ডগোল পাকানোর আশঙ্কায় ইতিমধ্যেই ২ হাজারের বেশি জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোট নিরাপত্তায়, ২৬ জন অতিরিক্ত পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে বিভিন্ন পুলিশ কমিশনারেট এবং পুলিশ জেলায়। ভোট সংক্রান্ত অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর চালু করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
শেষ দফা ভোটের কয়েক ঘণ্টা আগে ভাঙড় ডিভিশনে পৌঁছে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার। এরপরই তিনি জানালেন, ভাঙড়ে ভোটের সময়ে থাকছে বম্ব ডিসপোজাল স্কোয়াড সহ বাড়তি ফোর্স।
প্রথম দফা কার্যত শান্তিপূর্ণ, কিন্তু, কী হবে দ্বিতীয় দফায়? দিকে দিকে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ।
- Home
- নির্বাচন ২০২৬
- Bengal Election 2026 Phase 2 Polling Live Updates: পূর্ব বর্ধমানে রেকর্ড ভোটদান, ভোট পড়ল ৯৩ শতাংশেরও বেশি