Bengali News Live Updates : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

News Live Updates : পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। 'এবার ভোট হবে ভয়শূন্য, হিংসামুক্ত। এবারের ভোটে কোনও জবরদস্তি হবে না।'

Advertisement

ABP AnandaLast Updated: 09 Apr 2026 12:28 AM

প্রেক্ষাপট

১৩ বছর পর জেল থেকে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। জামিনের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। "সুদীপ্ত সেনের জেলমুক্তিতে কোনও আইনি...More

West Bengal News Live : প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, বয়স হয়েছিল ৮৮। ২৬ ফেব্রুয়ারি থেকে এলগিন রোডের সামারিটান নার্সিংহোমে ভর্তি ছিলেন। রাত ৯.৫০-এ নার্সিংহোমে মৃত্যু আবু হাসেম খান চৌধুরীর। মালদা দক্ষিণের সাংসদ হিসেবে হ্যাট্রিক করেছিলেন আবু হাসেম খান চৌধুরী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন গণি খান চৌধুরীর ভাই আবু হাসেম।

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.