WB Election 2021 Live Updates: আট হাজার কোটি টাকার বিমানে আসছেন, জনগনের টাকায় ফুর্তি, মোদিকে নিশানা অভিষেকের
West Bengal Election 2021 Live Updates: করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'প্রতীকী সভা' করবেন ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 19 Apr 2021 08:04 AM

প্রেক্ষাপট
কলকাতা: করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল...More
কলকাতা: করোনা পরিস্থিতির কথা বিচার করে কলকাতা শহরে আর কোনও ভোট প্রচার কর্মসূচি করবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের প্রচার এর শেষ দিন ২৬ এপ্রিল তিনি একটি 'প্রতীকী সভা' করবেন । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি বিভিন্ন জেলায় তাঁর যাবতীয় কর্মসূচির সময় কমিয়ে ফেলছেন। শহরের বাইরে সমস্ত জনসভা ও কর্মসূচি আধ ঘণ্টার মধ্যেই শেষ করবেন বলে তৃণমূল সূত্রের খবর । আজ রাত ১১.৫৭ মিনিটে এই বার্তা দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন। উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গাঁধীও করোনা পরিস্থিতিতে তাঁর সমস্ত সভা বাতিল করেছেন।আগেই এই পথে হেঁটেছে বামেরা । সিপিএমের পক্ষ থেকে বাকি দফাগুলির ভোটপ্রচারে আর কোনও বড় সভা, মিটিং, মিছিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রচার ও সোশ্যাল মাধ্যমকেই তারা ভোটপ্রার্থনার মাধ্যম করতে চাইছেন। বুধবার সন্ধেয় আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে বামেদের আর বড় কোনও জন-সমাবেশ পরের দফার ভোটগুলোর আগে না করার সিদ্ধান্ত জানান মহম্মদ সেলিম। পরে সিপিএমের পক্ষ থেকে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমেও জানিয়ে দেওয়া হয় সেই সিদ্ধান্তের কথা।এরইমধ্যে বিতর্কিত মন্তব্যের কারণে তৃণমূল নেতা সুজাতা মণ্ডল খাঁ ও বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে গতকাল ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।
WB Election 2021 Live: রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল
দেগঙ্গায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।