WB Election 2021 LIVE Updates: ক্ষমতায় এলে বঙ্গে একদফায় ভোট, দাবি দিলীপ ঘোষের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর আজ প্রথম দিন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 27 Feb 2021 08:16 AM
প্রেক্ষাপট
বহু প্রতীক্ষিত বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় এবার রেকর্ড ৮ দফায় ১ মাস ধরে ভোট। ২৭ মার্চ থেকে শুরু, ২৯ এপ্রিল শেষ। একদফায় সর্বাধিক ৪৫টি আসনে ভোট।...More
বহু প্রতীক্ষিত বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বাংলায় এবার রেকর্ড ৮ দফায় ১ মাস ধরে ভোট। ২৭ মার্চ থেকে শুরু, ২৯ এপ্রিল শেষ। একদফায় সর্বাধিক ৪৫টি আসনে ভোট। গণনা ২ মে। কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। যার আজই প্রথম দিন।যাবতীয় নজর অভিষেক-শুভেন্দুর রাজনৈতিক কর্মসূচির দিকে। পশ্চিম মেদিনীপুরে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ডানলপে রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর।
WB Election 2021 LIVE: এডিজি আইনশৃঙ্খলাকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণা হতেই এডিজি আইনশৃঙ্খলাকে সরাল নির্বাচন কমিশন ৷ জাভেদ শামিমের জায়গায় এলেন জগমোহন ৷
WB Election 2021 LIVE: শুভেন্দুর গান
মেদিনীপুরের মেচেদায় ইসকন মন্দিরে গিয়ে পুজো ও আরতি করার মাঝে কীর্তনে মজলেন শুভেন্দু অধিকারী। গেয়ে উঠলেন গান।