ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: রাস্তা খারাপ বারবার বলার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মুরারই তৃণমূল প্রার্থীকে গাড়ি থেকে নামতে বাধা, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। যদিও প্রার্থী জানিয়ে দিলেন একটা রাস্তা হয়নি, মানুষের ক্ষোভ ছিল আগে থেকেই।

Continues below advertisement

আরও পড়ুন, বরানগরে জমা জলে প্রচারে নেমে সায়ন্তিকাকে কটাক্ষ সজলের, "গামলা থেকে বাংলায় ফেরাতে.." !

Continues below advertisement

রাস্তা খারাপ বলেও মেলেনি 'সুরাহা', তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

মুরারই-এর তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনকে আবদুল্লাপুর গ্রামে প্রচারে গেলে বিক্ষোভের মুখে পড়তে হল। তাঁকে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়,এমনকি তাকে তাড়া করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুরারই এর অব্দুল্লাপুর গ্রামে। প্রসঙ্গত, গত সপ্তাহে মুরারই এই তৃণমূল পার্টিঅফিসে সাংসদ শতাব্দী রায়ের সামনে ক্ষোভের মুখে পড়েছিলেন প্রার্থী। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রাস্তার অবস্থা খুব খারাপ। বারবার বিধায়ককে বলা হয়েছিল কিন্তু কোনও কাজ হয়নি। তাই তাঁকে এখানে নামতে দেওয়া হয়নি। এদিকে এই বিষয়ে মুরারই এর বিধায়ক তথা তৃণমূল প্রার্থী মুশাররফ হোসেন জানান, 'ওখানে একটা রাস্তার অবস্থা খারাপ। আমি গুরুত্ব দিয়ে সেই রাস্তা করার জন্য পাঠিয়েছিলাম। টেকনিকাল কারণে সেটা হয়নি। আমি বলেছি আগামীদিনে সেটা করে দেব।'

এই বীরভূমেই বেহাল রাস্তা সারানোর দাবিতে আগেও বিক্ষোভ

তেইশ সালে এই বীরভূমেই বেহাল রাস্তা সারানোর দাবিতে বোলপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার । আটকে দেওয়া হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। রাস্তা সারাই নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন ডেপুটি স্পিকার। তবে বেহাল রাস্তার অভিযোগ শুধু বীরভূমেই নয়, রাজ্যের একাধিক জেলায় সামনে আসে সারা বছরই। আর সেই ক্ষোভই ভোটের প্রচার শুরু হলে বাইরে বেরিয়ে আসে। পাশাপাশি এই রাজ্যের মাটিতেই পিচের রাস্তা তৈরি হতে না হতেই, পিচ উঠে যাওয়ার অভিযোগ সামনে এসেছে অতীতে। যেহেতু শাসকদল বড় সভাগুলিতে পথশ্রীকেও সামনে রেখেছে, তাই ওই প্রকল্পকেও নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। বিশেষ করে গতকাল ঝড় ও বৃষ্টি হয়েছে রাজ্য জুড়েই। তার জেরে আরও একাধিক এলাকায় জমেছে জল। সেই ইস্যুকে হাতিয়ার করেও ময়দানে নেমেছে বিরোধীরা। কেন ক্ষমতায় থাকা সত্ত্বেও শাসকদল বা সেই প্রার্থী যদি গত ভোটেও পদ পেয়ে থাকেন, তাহলে তিনি যে কোনও কাজ করেননি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী নেতা নেত্রীরা।