কলকাতা: গতকাল বৃষ্টির জেরে বরানগরের বেশ কিছু জায়গায় জল জমে যায়। জমা জলেই প্রচার করেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল প্রার্থী বলেছিলেন বরানগর গামলার মতো, আমি সেই ওয়ার্ডেই প্রচার করছি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে পোস্ট সজল ঘোষের। সোশ্যাল পোস্টে তাঁর অনুরোধ, 'গামলা থেকে বরানগরকে বাংলায় ফেরাতে একবার সুযোগ দিন বিজেপিকে।' যদিও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী। 

Continues below advertisement

Continues below advertisement

আরও পড়ুন, চুঁচুড়ার BJP প্রার্থীর প্রচারে প্রাক্তন সিপিএম সাংসদ অনিল পুত্র, তুললেন 'জয় শ্রীরাম' স্লোগান !

সজল ঘোষ বলেন, আবেদন জানাই, সায়ন্তিকা দেবী, আপনি আপনার কাউন্সিলারদের নিয়ে নামুন। দেখুন এইরকম অবস্থায়, হাইরাইজ বিল্ডিং থেকে শহরটাকে সবসময়ই সুন্দর লাগে। মাটিতে নেমে দেখুন, আপনার বরানগরবাসী, যারা আপনাকে, ভোট দিয়ে জিতিয়েছিলেন, তা সে যেভাবেই ভোট হোক না কেন, সেই মানুষগুলিকে আপনি কেমন রেখেছেন ?  রাজনীতিকরা রাজনীতিটাকে, রাজনীতির মত করতে চায়, মানুষ কাদের উপর আস্থা হারিয়ে ফেলে ? জেতার পর তো কেউ আসে না। আসলে মানুষ যে সেলিব্রিটিকে ভোট দেয়, সেটা মানুষ ভুলে যায়। রাজনৈতিক লোককে ভোট দিলে, সে আসবে, আর সেলিব্রিটিকে ভোট দিলে সে আসবে না। এক দু পশলা বৃষ্টিতে, প্রায় হাঁটুর কাছাকাছি জল এক এক জায়গায়। ...গামলা বলছেন বরানগরকে। তো গামলার....করে দিন, যাতে জলটা বের হয়। 

পাল্টা তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা আমাদের কাজ করে যাচ্ছি। যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি অবশ্যই আমাদের আগামীতে ঠিক করতে হবে। সেটার কাজ অলরেডি চলছে। জলটা জমার বিষয়টা এখন থেকে নয়। বহু বছর আগে থেকে। যখন থেকে বরানগর আছে তখন থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে, এর আগেও জল জমত (বরানগরে) । চার পাঁচ দিন জলটা জমে থাকত। আমাদের সরকার আসার পরে, ২০১১ সালের থেকে সেই জলটা প্রায় কোনও জায়গায় জমে না। কিছু কিছু জায়গায় এখনও জমে। আধ ঘণ্টা বা এক ঘণ্টা। এর মধ্য়েই বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে আগামী দিনে আমাদের এটাই টার্গেট হবে যে, যেটুকুও এখন জমে, সেটুকুও যাতে না জমে, সেটা টার্গেট থাকবে। আগামী দিনে সেটা নিয়ে কাজ করব। কে কী বলল, তাতে খুব একটা কিছু যায় আসে না।'